ডলার সংকটে এলসি খুলতে না পারায় ছোলা, ডাল, পিয়াজ, খেজুর, তেলসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি ব্যাহত হচ্ছে। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স সভায় একথা জানিয়ে এলসি খুলতে নির্দিষ্ট পরিমাণ ডলার বরাদ্দ রাখার দাবি জানান ব্যবসায়ীরা। সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।







