চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার মঞ্চে ব্রাজিলের ইতিহাস

আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে পুরস্কার জিতলো ‘আই অ্যাম স্টিল হিয়ার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০২৫
বিনোদন
A A
অস্কার পুরস্কার গ্রহণের সময় ব্রাজিলের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারের আসরে ইতিহাস গড়েছে ব্রাজিলিয়ান ছবি ‘আই অ্যাম স্টিল হিয়ার’। এরমধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে জয়ী হওয়ার গৌরব অর্জন করলো ব্রাজিল।

এই গুরুত্বপূর্ণ অর্জন ব্রাজিলিয়ান চলচ্চিত্রশিল্পের জন্য মাইলফলক বলে মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা। চলচ্চিত্রটি ব্রাজিলের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরেছে, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ওয়াল্টার সালেস পরিচালিত এই হৃদয়স্পর্শী নাট্যচিত্রটি ইউনিস পাইভারের বাস্তব জীবনের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এটি ব্রাজিলের সামরিক স্বৈরশাসনের সময় তার স্বামীর রহস্যজনক অন্তর্ধানের পর কয়েক দশক ধরে ন্যায়বিচারের জন্য তার সংগ্রাম তুলে ধরে।

Banglabid

সম্প্রতি ছবিটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে, বিশেষ করে অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে চমকপ্রদ মনোনয়ন পাওয়ার পর। এছাড়া, প্রধান অভিনেত্রী ফার্নান্দা টরেস সেরা অভিনেত্রীর জন্য মনোনীত হন, যা ছবিটিকে প্রতিযোগিতার অন্যতম প্রধান দাবিদার করে তোলে।

“আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এই পুরস্কার গ্রহণ করতে পেরে, বিশেষ করে এত অসাধারণ চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে এই মঞ্চে থাকতে পেরে।” পুরস্কার গ্রহণের সময় ওয়াল্টার সালেস এভাবেই বিনয়ী ভঙ্গিতে কথা বলছিলেন।

তিনি আরও যোগ করেন, “এই পুরস্কার সেই নারীর জন্য, যিনি এক স্বৈরশাসনের সময় ভয়ানক ক্ষতির শিকার হয়েও ভেঙে পড়েননি। তিনি প্রতিরোধ করেছেন, লড়াই চালিয়ে গেছেন। তাই, এই পুরস্কার তার জন্য। এবং এটি আরও দুই অসাধারণ নারীর জন্য, যারা তার চরিত্রকে প্রাণ দিয়েছেন—ফার্নান্দা টরেস এবং ফার্নান্দা মন্টেনেগ্রো।”

Reneta

এই বিভাগে এবার বেশকিছু আলোচিত ছবি ছিলো। এরমধ্যে ছিলো ফ্রান্সের “এমিলিয়া পেরেজ”, জার্মানির “দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ”, ডেনমার্কের “দ্য গার্ল উইথ দ্য নিডল” এবং লাটভিয়ার “ফ্লো”-কে- সব ছবিকে পরাজিত করে পুরস্কার ছিনিয়ে নিলো ব্রাজিলের এই ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কানঅস্কারব্রাজিলিয়ান ছবিলিড বিনোদনসেরা বিদেশি ভাষার ছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT