চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি এখনও কিশোরের মতোই ক্রিকেটকে ভালোবাসি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ন ২৮, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান

সাকিব আল হাসান

আইএল টি-টুয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে একের পর নজরকাড়া বোলিং করছেন সাকিব আল হাসান। ৩৮ বর্ষী বাংলাদেশের এ অলরাউন্ডারের ক্রিকেটের প্রতি রয়েছে বেশ ক্ষুধা। এখনও ক্রিকেটকে উপভোগ করেন ১৯ বছরের কিশোরের মতোই। এমন কথাই জানালেন আইএল টি-টুয়েন্টির ভিডিও বার্তায়।

শনিবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের এমআই এমিরেটস টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়। ম্যাচে সাকিব ৪ ওভার বল করে ১১ রান দিয়ে একটি উইকেট নেন। সাকিবের করা ২৪ বলের মধ্যে ১৫টি ডটবল দিয়েছেন, অর্থাৎ প্রতিপক্ষের ব্যাটাররা রান নিতে পারেনি। একই দিন সাকিবকে নিয়ে আইএল টি-টুয়েন্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দেয়।

সাকিব ভিডিওতে মাঠের ভেতরে ও বাইরে প্রস্তুতি নিয়ে কথা বলেন। কঠোর নেট সেশন এবং জিম রুটিন থেকে শুরু করে মাঠে নামার আনন্দ এবং যৌবনকাল থেকেই খেলার প্রতি ভালোবাসার নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমি দিনে এক বেলা জিম করি, কখনও প্রয়োজন হলে দিনে দুবারও করেছি, কিন্তু সেটা মাঝে মধ্যে। ক্রিকেটের প্রতি আমার এখনও ক্ষুধা আছে, নাহলে আমি ক্রিকেট খেলতে পারতাম না। খেলাটা আমি এখনও ভালোবাসি, যেমনটা আমি ছোট বেলায় ভালোবাসতাম যখন আমার বয়স ১৯ ছিল। খেলা আমাকে খুশি রাখে। যখন আমি মাঠে নামি তখন আমার মন উজ্জীবিত থাকে, মনে হয় বেঁচে উঠেছি।’

‘আমি নেটে কঠোর পরিশ্রম করি এবং সময় দেই, নাহলে শরীর ধীর হয়ে যায়। বেশকিছু দিন আগে আমার সাঙ্গাকার সাথে দেখা হয়েছিল, তিনি আমকে এটা বলেছেন এবং আমিও সেটা বুঝতে পেরেছিলাম। কারণ আমদের ছন্দে আসতে কিছুটা সময় লাগে। কয়েক সেশন পর অভ্যস্ত হওয়া যায়।’

‘ক্রিকেটে সবার আলাদা একটা দায়িত্ব থাকে। একজন ব্যাটার পার্থক্য তৈরি করে দিতে পারেন, কিন্তু একজন বোলার ম্যাচ জেতাতে পারেন। আপনার যত ভালো ব্যাটিং দল থাকুক না কেন, ভালো বোলিং বিভাগ না থাকলে হবে না। তাই আমি মনে করি বোলিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যারিয়ারের এই পর্যায়ে আমি পরিকল্পনা কমিয়ে দিয়েছি এবং বর্তমানে একটি স্বস্তিদায়ক অবস্থানে আছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএল টি-টুয়েন্টিআবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামআরব আমিরাতএমআই এমিরেটসলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত

এপ্রিল ৪, ২০২৬

৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

এপ্রিল ৪, ২০২৬

ঢাকাসহ ৯ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

এপ্রিল ৪, ২০২৬

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT