চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অফ পর্তুগালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

হাফিজ আল আসাদহাফিজ আল আসাদ
৫:১৩ অপরাহ্ন ০১, মার্চ ২০২৬
প্রবাস সংবাদ
A A

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অফ পর্তুগাল-এর উদ্যোগে রাজধানী লিসবনে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দূতালায় প্রধান এস এম গোলাম সারওয়ার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের পরিচালক প্রশাসন সাব্বির মাহমুদ, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ, কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হুসাইন, পর্তুগাল বিএনপির আহবায়ক মোহাম্মদ জামান, গ্লোবাল জালালাবাদের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, ইকবাল হোসেন কাঞ্চন, ও প্রবাসী বাংলাদেশিদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিল। এছাড়াও কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা এতে অংশগ্রহণ করেন।

শিহাব ভুঁইয়া পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কাজী মইনুর ইসলাম সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ । সভাপতি কাজী আনোয়ার হোসেন কাইফ তার বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও নিজেদের শেকড় ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখতে সহায়ক ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুর শিকদার।

ইফতার শেষে দেশীয় বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। অংশগ্রহণকারীরা এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পবিত্র মাহে রমজানপর্তুগাল বাংলা প্রেস ক্লাবপর্তুগালে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অফ পর্তুগালবাংলাদেশ দূতাবাসের দূতালায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অফ পর্তুগালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মার্চ ১, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১, ২০২৬

ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা

মার্চ ১, ২০২৬

জিপিস্টার গ্রাহকদের জন্য অ্যাপেক্সে ঈদ অফার

মার্চ ১, ২০২৬
ঘাতক শাহীন আলম

সাইকেলে চড়ে খণ্ডিত লাশের দেহাংশ ছড়িয়ে দেয় শাহীন

মার্চ ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT