চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ভালো না লাগলে পাকিস্তান চলে যান: ফখরুলকে কাদের সিদ্দিকী

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১০:৩১ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৩
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল, রাজনীতি
A A

বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন: বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন বললেন, পাকিস্তানই ভালো ছিল, তাই আমি তাকে বলব, যাদের এই দেশে ভালো না লাগে পাকিস্তান চলে যান । রাষ্ট্রনায়ক, নেতা হওয়া বড় কঠিন কাজ। এই দেশ হবে মানুষের দেশ। মানুষ হবে দেশের মালিক। কিন্তু আজ দেশের মালিক দারোগা পুলিশ, সরকারি অফিসার এবং যারা টাকা চুরি করে অনেক বিত্তবান হয়েছেন তারা। আমরা এ দেশ চাই না।

বুধবার (৮মার্চ) বিকালে ঘাটাইল উপজেলার আষাড়িয়া চালা শওকত আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন: আমি এখন বিএনপিকে দেখতি পারি না, বিএনপি শুধু সরকারে যেতে চায়। চাউলের দাম বাড়ল, তেলের দাম বাড়ল, পেট্রোলের দাম বাড়ল কিন্তু একদিনও বিএনপিকে রাস্তায় আসতে দেখালাম না। আমি রাজনীতি করি সম্মানের জন্য। অনেকে রাজনীতি করে এমপি-মন্ত্রী হবে। ওইরকম চাটুকার এমপি হওয়া, মন্ত্রী হওয়ার চাইতে অন্যের বাড়িতে রাখাল হওয়া অনেক ভালো।

এ সময় কাদের সিদ্দিকী আরও বলেন: আওয়ামী লীগ বড় দল তাদের ক্ষমতা বেশি। বঙ্গবন্ধুকে বিক্রি করে যে লাভ সেটা আওয়ামী লীগের অনেক বেশি হয় আমার থেকে। কিন্তু আপনারা নিস্তেজ হয়ে গেলে তখন কিন্তু আমার গামছাই নৌকাকে শক্ত করে ধরে রাখবে। নৌকার আগে তো তবু বাদাম ছিলো এখন তাও নাই ।

ঘাটাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতালীগের টাঙ্গাইলের সহসভাপতি আব্দুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম আবু সালেক হিটলু, ঘাটইল উপজেলার সভাপতি আব্দুল হালিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ধলাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল হায়দার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘাটাইলবঙ্গবীর কাদের সিদ্দিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠকে ‘পুশব্যাক’ নিয়ে আলোচনা

জুন ৮, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

জুন ৮, ২০২৬

বাজেট ২০২৬-২৭: সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক যানবাহনে কর-সুবিধার পরিকল্পনা

জুন ৮, ২০২৬

বরগুনায় খাল থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

জুন ৮, ২০২৬

ফ্রান্সে ৯০ বছরের জার্মান-তৃষ্ণা মেটানো জভেরেভের পথটা কঠিন ছিল

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT