চলমান পরিস্থিতিতে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। না হলে পুরোদমে কারখানা খুলে দেওয়াটা ঝুঁকি মনে করছেন তারা। শিক্ষার্র্থীদের ত্যাগে অর্জিত দেশগড়ার সুযোগ যাতে বেহাত না হয় সেজন্য প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ সবাইকে একসাথে কাজ করারও অনুরোধ জানিয়েছেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসকেও স্বাগত জানিয়েছেন তারা।







