চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“সাংবাদিকরা দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করলে জাতির দূরদশা কাটবে”

হাফিজ আল আসাদহাফিজ আল আসাদ
১০:০৬ পূর্বাহ্ন ১৬, মার্চ ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকগণ দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারলে জাতির দূরদশা কাটবে বলে মন্তব্য করেছেন পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর লায়লা মুনতাজেরিন দিনা।

রোববার (১৫ মার্চ) পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির (২০২৬-২০২৭) অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

পর্তুগালের রাজধানী লিসবনের নবাব জি রেস্টুরেন্টের হলরুমে সাবেক সভাপতি রনি মোহাম্মদ ফুল দিয়ে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ।

এসময় নবনিযুক্ত সভাপতি রাসেল আহমেদ বলেন, পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন, সিআরপিসিটির সাবেক সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান, আব্দুল হাকিম মিনহাজ, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সেক্রেটারি মাসুম আহমদ, অনুষ্ঠানের সার্বিক  সহযোগিতায় ছিলেন ইউরো এশিয়ার স্বত্বাধিকারীরা শরীফ আহছান। ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররাম জামে মসজিদের মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহ।

Reneta

এই সময় বক্তারা প্রবাসে সাংবাদিকদের পেশাগত নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব দেন। এছাড়া প্রবাসী কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার প্রয়োজনীয়তার উল্লেখ করে তারা আরও বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং মানবাধিকারের প্রশ্নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান সময়ে সাংবাদিকদের নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এসব প্রতিকূলতা অতিক্রম করতে জনগণের আস্থা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির সামাজিক রাজনৈতিক আঞ্চলিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ পর্তুগাল প্রবাসী সাংবাদিক জিয়া উল হক জুমন, নিজামুর রহমান টিপু, এনামুল হক মনি, শামিম আহমদ, শ্রাবণ, সাজ্জাদ খান প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি দুই বছর মেয়াদের জন্য পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহমেদ। সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন (বাংলানিউজ২৪ডটকম) এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) (ডিবিসি ও দৈনিক ইনকিলাব)।

যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (চ্যানেল আই), অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান (নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান), আন্তর্জাতিক সম্পাদক আমেনা বেগম অর্পিতা অশ্রু, চ্যানেল ২৪ ও দৈনিক গণকন্ঠ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতির দূরদশা কাটবেদল-মতের ঊর্ধ্বেসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ নেতাদেরকে হত্যার পরেও সরকারে কোনো ধাক্কা লাগবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ নিহত ৩

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্র ছাড়লে পাবে ফ্রি ফ্লাইট ও ২৬০০ ডলার

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মোসাদকে তথ্য পাচারের অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইবার বুলিং হতে পারে কারও স্ট্রোকের কারণ

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT