চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল যুদ্ধ শুরু না করলেও শেষ করবে: নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ন ১০, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক
A A

হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল যদিও এই যুদ্ধ শুরু করেনি, তবে ইসরায়েল যুদ্ধ শেষ করবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে একথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামাসের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অংশ হিসেবে ইসরায়েল ৩ লাখ সেনা মোতায়েন করেছে।

সংবাদ সম্মেলনে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল এবার যুদ্ধে আছে। তবে আমরা কখনোই এই যুদ্ধ চাইনি। এই যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। কিন্তু ইসরায়েল এই যুদ্ধ শুরু না করলেও, ইসরায়েল এই যুদ্ধ শেষ করবে।

শনিবার (৭ অক্টোবর) সকালে হামাসের হামলায় এ পর্যন্ত ইসরায়েলে ২ হাজার ৩০০ জন ইসরায়েলি আহত হয়েছে এবং ৭০০ জনেরও বেশি মারা গেছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে কটাক্ষ করে বলেছেন, তাদের এই হামলার মূল্য দিতে হবে এবং তারা এমন মূল্য দিবে যা দীর্ঘ সময় তাদের মনে থাকবে।

Reneta

তিনি আরও বলেন, হামাস বুঝতে পারবে যে আমাদের আক্রমণ করে, তারা ঐতিহাসিক ভুল করেছে। আমরা এমন একটি মূল্য নির্ধারণ করব যা তাদের এবং ইসরায়েলের অন্যান্য শত্রুরা আগামী কয়েক দশক ধরে মনে রাখবে।

নেতানিয়াহু বলেন, তারা আমাদের ভূখণ্ডে প্রবেশ করে হত্যাযজ্ঞ চালিয়েছে। উৎসব অনুষ্ঠানে হামলা চালিয়েছে। নারী ও শিশুদের অপহরণ করেছে। হামাস জঙ্গি সংগঠন আইএস’র মতো কাজ করেছে।

তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য বিশ্বনেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি প্রেসিডেন্ট বাইডেনের সাথে ক্রমাগত যোগাযোগে আছি এবং ইসরায়েলের সকল নাগরিকের পক্ষ থেকে আমি তাকে আবারও ধন্যবাদ জানাতে চাই।

অন্যদিকে সর্বাত্মকভাবে গাজা উপত্যকা অবরুদ্ধ করার ঘোষণা দিয়ে ইসরায়েল বলেছে, সেখানে পানি, বিদ্যুৎ, খাবার সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে ভয়াবহ হামলা এড়াতে গাজাবাসীকে অন্যত্র সরে যেতে বলেছে তেলআবিব। জাতিসংঘের নিন্দা সত্ত্বেও গাজা উপত্যকা গত ১৬ বছর ইসরায়েলের অবরোধের মধ্যেই রয়েছে।

শনিবার ইসরায়েলে ৫ হাজার রকেট হামলা চালায় হামাস। এছাড়াও দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছে সংগঠনটি, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা। হামাসকে পাল্টা জবাব দিতে গাজা উপত্যকায় রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলইসরায়েল প্রধানমন্ত্রীফিলিস্তিনিবেনিয়ামিন নেতানিয়াহুহামলাহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কত আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেল আইসিসি?

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কোটি টাকায় অপূর্ব-নীহা-সৌখিন ত্রয়ীর তিন নাটক!

ফেব্রুয়ারি ১০, ২০২৬

‘সুপারিশ সংস্কৃতি’তে বিরক্ত এই বিখ্যাত সুরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT