চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে: নির্বাচন কমিশনার

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
২:২৪ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৩
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, ২৮ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, যেটা কারোরই কাম্য নয়। নির্বাচনী পরিবেশ নিয়ে এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করছি না। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকই আছে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যই নির্বাচন দরকার।

তিনি আজ বুধবার ২২ নভেম্বর সকালে কুমিল্লা সার্কিট হাউজ অডিটরিয়ামে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষকর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, কত পারসেন্ট ভোটার ভোট দিলে সেটা নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। বিবেচ্য বিষয় হলো, ভোটাররা যা ভোট দিয়েছে সেটার ভিত্তিতেই ফলাফল হবে। সেখানে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। আমাদের আইন বা সংবিধানে বলা নাই কত পারসেন্ট ভোট পেতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভগীয় কমিশনার মঞ্জুরুল হাফিজ।

এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসাংবিধানিক শূন্যতা
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT