চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অবস্থা হবে আফগানিস্তানের মতো: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক রাষ্ট্র। তারা মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে। রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে। রাজাকারদের একুশে পদক দেবে। নারীদের অবস্থা তখন হবে আফগানিস্তানের মত। তাদের তখন ইউনিভার্সিটিতে পড়া হবে না।

শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের চাকরি হবে না। বোরকা পরে ঘরে বসে থাকতে হবে। কারণ বিএনপি যাদের সাথে রাজনীতি করে তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়।

বর্তমান সরকারকে সংখ্যালঘু বান্ধব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আপনারা ভয় পাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। তিনি যতদিন আছেন, আপনাদের আপনজন তার চেয়ে বেশি এই দেশে আর কেউ নেই।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আপনাদের সব অধিকার বাস্তবায়ন হবে। কারও কথায় প্রলুব্ধ হবেন না। বিপদে শেখ হাসিনাই পাশে থাকে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, স্কুল পুড়িয়ে দেয়। এই আগুন সন্ত্রাসের মূল হোতাদের আর ক্ষমতায় আসতে দেয়া হবে না।

Reneta

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আজ আন্দোলন শুরু করেছে। পথ হারিয়ে পথিক এখন দিশেহারা। বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে। তারা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না। পদ্মা সেতুকে সহ্য করতে পারে না।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপিকে প্রতিহত করতে হবে। এরা স্বাধীনতার শত্রু। জয় বাংলার শত্রু। ১৬ ডিসেম্বরের শত্রু। এরা ক্ষমতায় এলে জয় বাংলা নিষিদ্ধ হবে। ৭ মার্চ নিষিদ্ধ হবে।

আওয়ামী লীগের সাধারণ সস্পাদক বলেন, সবাই তৈরি হয়ে যান। আন্দোলনের খেলায় তারা আর পারবে না। তারা হেরে গেছে। নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব টিকবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরকাদেরগোপালগঞ্জবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT