বাংলাদেশ

নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেয়া হবে: জামায়াতের আমীর

নির্বাচনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা উপস্থিত, একটি সভা বা সমাবেশের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেয়া হবে। ফ্যাসিবাদ এখনও বাংলাদেশে টিকে আছে। আমরা তা মেনে নেবো না।

শনিবার ঈদের দিন সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান কুলাউড়া পৌরসভা হলরুমে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন।

দেশে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে অনেকে সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে দেশকে শ্মশানে পরিণত করেছে। সেই ভুল আর করতে দেয়া যাবে না। মানুষের চাওয়া হল সমাজের পরিবর্তন। তাই সব ইসলামী শক্তিকে এক হয়ে কাজ করতে হবে। তবে শয়তানের বিভেদ সৃষ্টির প্রচেষ্টা থেকেও সতর্ক থাকতে হবে।

এসময় তিনি বলেন, জাতিকে সঠিক পথে পরিচালনার সক্ষমতা যাদের রয়েছে, তারা হলেন আলেম-উলামা। আমি তাদের গভীর শ্রদ্ধা করি। আলেমদের হাতে যদি দেশের নেতৃত্ব থাকে তবে বাংলাদেশ একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। ধর্মীয় ও নৈতিক নেতৃত্ব ছাড়া কোন সমাজের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়।

সাবেক আমীরে জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর আদর্শ ও নেতৃত্বের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ মাওলানা নিজামীর নেতৃত্ব ও আদর্শ থেকে আমাদের অনেককিছু শেখার আছে। তার হাতে যেসব খাতে দায়িত্ব ছিল, সেখানে তিনি নতুন প্রাণসঞ্চার করেছিলেন। মাত্র সাড়ে তিন বছরে তিনি ৩৭টি বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করে সফলভাবে পরিচালনা করেন। যদি দেশের ৪১টি মন্ত্রণালয় যোগ্য ও নীতিবান আলেমদের হাতে আসে তবে ইনশাআল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।

বিষয়:আমীর ডা. শফিকুর রহমান জাতীয় নির্বাচন জামায়াতে ইসলামী ভোট ডাকাতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…