চিহ্নিত রাজাকাররা সনদপত্র নিয়ে মুক্তিযোদ্ধা হয়ে গেছে বলে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। তালিকা থেকে এক মুক্তিযোদ্ধার বাদ পড়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিতে আদালত বলেছেন, এক সময় রাজাকার মন্ত্রীর সুপারিশেও অনেকে মুক্তিযোদ্ধা হয়েছেন। মুক্তিযুদ্ধের পর সে সময়ের অনেক সেনা কর্মকর্তাকে বাংলাদেশে নিয়ে আসা ভুল ছিলো বলেও মন্তব্য করেন হাইকোর্ট।







