সাউথ আফ্রিকায় মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। লংকানদের দেয়া ১১৩ রানের টার্গেটে কোন উইকেট না খুইয়ে জয়ের বন্দরে পৌছে যায় অজি মেয়েরা।
এলিসা হিলি ৫৪ ও বেথ মুনি৬৫ রান করেন। ১০ উইকেট ২৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছায় অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার গেবেরহায় টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায়। অস্ট্রেলিয়ান মেয়েদের বোলিং তোপে বেশিদূর এগোতে পারেনি লংকানরা, ৮ উইকেটে তোলে ১১২ রান।
শ্রীলঙ্কার সর্বোচ্চ রান আসে ওপেনার হারশিতা সামারাবিক্রমার থেকে, ৪০ বলে করেন ৩৪ রান। বিশমির ব্যাট থেকে আসে ২৪ রান।
অস্ট্রেলিয়ার মেগান স্কাউট ২৪ রানে ৪টি, গ্রেস হ্যারিস ৭ রানে ২টি, মেগান, পেরি ও জর্জিয়া একটি করে উইকেট নেন।







