বিতর্কিত ক্যাচের ক্ষেত্রে আউট হয়েছে বা হয়নি সে সিদ্ধান্ত জানার জন্য টিভি আম্পায়ারের কাছে আবেদন পাঠানোর সময় এখন থেকে মাঠ আম্পায়ারদের আর ‘সফট সিগন্যাল’ দেখাতে হবে না। সংকেত দেয়ার এ নিয়ম বাতিল করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। পরিবর্তিত নিয়ম আগামী ১ জুন থেকে কার্যকর হবে।
চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার আগে মাঠের আম্পায়ার টিভি আম্পায়ারের সাথে আলোচনা করবেন যে সেটি ক্যাচ হয়েছে কিনা, এর জন্য কোনো সফট সিগন্যাল দিতে হবে না। আইসিসি’র ছেলেদের ক্রিকেট কমিটি এ সিদ্ধান্তের সুপারিশ করেছে, মেয়েদের কমিটি এটি অনুমোদন করেছে এবং আইসিসির প্রধান নির্বাহী কমিটি দ্বারা অনুসমর্থন পেয়েছে।
‘অবশেষে কমিটি এটিকে বিবেচিত করেছে সফট সিগন্যাল অপ্রয়োজনীয় এবং ক্ষেত্র বিশেষে এটি দেয়া সিদ্ধান্তের ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করে।’ ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি এমন বলেছেন।
সংশোধিত খেলার সময় আইসিসি ‘উচ্চ আশঙ্কায়’ থাকা খেলোয়াড়দের হেলমেট পরা বাধ্যতামূলক করেছে। ব্যাটার পেস বল মোকাবেলা করার সময়, উইকেটকিপার স্টাম্পের একেবারে নিকট পেছনে থাকার সময় এবং যেসব ফিল্ডার ব্যাটারদের কাছে ফিল্ডিং করে, তাদের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক।







