চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির মাসসেরার লড়াইয়ে টেস্ট না খেলা দেশের দুজন

মেয়েদের তালিকায় ওলভার্ড-ম্যাথিউস-আতাপাত্তু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ন ০৬, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এপ্রিল মাসের সেরার ক্রিকেটারের জন্য মনোনীত তিনজনের তালিকা প্রকাশ করেছে। টেস্ট মর্যাদা না থাকা নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার মাসসেরার দৌড়ে জায়গা পেয়েছেন।

পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ্‌ আফ্রিদির মনোনীত হওয়াটা বড় কোনো চমক নয়। তবে গেরহার্ড ইরাসমাস ও সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিমের নাম আসাটা চমকই। তাদের অসাধারণ পারফরম্যান্সই মূল্যায়ন করেছে আইসিসি।

ইরাসমাস এপ্রিলে ওমান সফরে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন। পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে দুবার প্লেয়ার অব দ্য ম্যাচ হন। দ্বিতীয় ম্যাচে ৫৬ বলে ৫৮ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে মাত্র ৭ রান খরচায় নেন ৩ উইকেট। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ব্যাট হাতে ২৯ বলে ৬টি ছক্কায় ৬৪ রানের মারকাটারি ইনিংস খেলেন নামিবিয়া অধিনায়ক। সিরিজ জয়ে তার এমন ব্যাটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসিসি প্রিমিয়ার কাপে দারুণ ফর্মে ছিলেন আরব আমিরাতের ডানহাতি ব্যাটার ওয়াসিম। তৃতীয় ম্যাচে হাঁকান সেঞ্চুরি। কুয়েতের বিপক্ষে শূন্য রানে সাজঘরে ফিরলেও ৩০ বর্ষী ক্রিকেটারের ফর্মে ফিরতে সময় লাগেনি। পরপর তিন ম্যাচে তার ব্যাটে ৬৫, ৪৫ এবং ৪৮ রানের ইনিংসের দেখা মেলে। প্রিমিয়ার কাপের ফাইনালে মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করেন। ইনিংসে ৬ চার এবং ৭ ছক্কার মার ছিল। ওমানের বিপক্ষে ৫৫ রানের বড় জয়ে তার ইনিংস অবদান রেখেছিল।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বল হাতে সর্বাধিক উইকেট শিকারি হন শাহিন আফ্রিদি। বৃষ্টিবিঘ্নিত উদ্বোধনী ম্যাচে শাহিন এক উইকেট তুলে নেন। পরে রাওয়ালপিন্ডি এবং লাহোরে সিরিজের দ্বিতীয় এবং পঞ্চম ম্যাচে চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখান। দ্বিতীয় ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া শাহিন মাত্র ১৩ রানেরে নেন ৩ উইকেট। কিউইরা ৯০ রানে অলআউট হয়। বাঁহাতি পেসার সিরিজ নির্ধারণী খেলায়ও হন ম্যাচসেরা। বল হাতে ৩০ রানে শিকার করেন ৪ উইকেট। সবমিলিয়ে ৮ উইকেট নিয়ে সিরিজসেরাও হন।

এদিকে, এপ্রিল মাসে মেয়েদের মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন তালিকাও দিয়েছে আইসিসি। তিন ক্রিকেটার হলেন সাউথ আফ্রিকার লরা ওলভার্ড, ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিআতাপাত্তুইরাসমাস ওয়াসিমওলভার্ডম্যাথিউসলিড স্পোর্টসশাহিন আফ্রিদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬

ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন বাংলাদেশ

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT