চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাদশে ‘১২ জন’ বিতর্ক খতিয়ে দেখতে বললেন অশ্বিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড। প্রথম চার টি-টুয়েন্টি শেষে সূর্যকুমার যাদবের দল ৩-১ ব্যবধানে জিতে বসে আছে। বিতর্ক বেধেছে চতুর্থ ম্যাচে এসে। ভারত একজন অলরাউন্ডারের পরিবর্তে দ্বিতীয় ইনিংসে একজন ফুলটাইম পেসারকে খেলিয়েছে। যা নিয়ে চলছে তুমুল বিতর্ক। হারের পর ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘১২ জনের একাদশ’ নিয়ে খেলেছে ভারত। দেশটির সাবেক স্পিন-অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন বলছেন বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘খেলা শেষ। ভারত ঘরের মাঠে আরও একটি সিরিজ জিতেছে। টি-টুয়েন্টিতে জয়ের এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হল, এটি যে একটি আন্তর্জাতিক ম্যাচ ছিল সেটা আমরা ভুলে গেছি? আমরা এটিকে একটি আইপিএল ম্যাচ ধরে খেলেছি? কারণ এই ম্যাচের পর সব আলোচনা এখন শিভম দুবের কনকাশন বদলি নিয়ে। কীভাবে হল এটি? অতীতেও এমন ঘটেছে। ক্যানবেরায়, রবীন্দ্র জাদেজার বদলি নেমেছিলেন যুজবেন্দ্র চাহাল।’

‘আপনি এটিকে কাব্যিক ন্যায়বিচার বলবেন, নাকি আসলে কাব্যিক অবিচার বলবেন? আমি এটা বুঝতে পারছি না। এর আগে, রবীন্দ্র জাদেজার বদলি হলেন চাহাল। এখানে, শিভম দুবের বদলি নামলেন হার্ষীত রানা।’

‘ভারত বা ইংল্যান্ড দলের কোনো ভূমিকা নেই। যদি কেউ দলে না থাকত তাহলে বলতে পারতেন হার্ষীত রানার কাথা। কারণ সে কিছুটা ব্যাট করতে পারে এবং শিভম দুবে কিছুটা বোলিং করতে পারেন, তাই আমরা তাকে দলে এনেছি। কিন্তু একই রকমের বিকল্প রমনদীপ সিং বাইরে বসে ছিলেন। সত্যি বলতে আমি আসলে কিছুই বুঝতে পারছি না।’

‘এটা ক্রিকেটের ভুল হিসাব-নিকাশের একটা ঘটনা, হয় আম্পায়ারদের পক্ষ থেকে অথবা ম্যাচ রেফারির পক্ষ থেকে অথবা যার বা যাদের পক্ষ থেকেই হোক না কেনো- রমনদীপ সিং ছিলেন, একজন ব্যাটসম্যান যিনি কিছুটা বল করতে পারেন, শিভম দুবের মতোই। কিন্তু তাকে নয়, হার্ষীত রানাকে কনকাশনের বিকল্প হিসেবে বেছে নেয়া হয়েছিল। আমার মনে হয় দায়িত্বে থাকা ব্যক্তিদের এটি খতিয়ে দেখা উচিত। আজ হয়ত এটা ইংল্যান্ডের বিপক্ষে ঘটেছে তাই তারা কষ্ট পেয়েছে, কাল হয়ত সেটি ভারতের সঙ্গে ঘটেবে এবং কষ্ট পেতে হবে।’

এর আগে পুনেতে শুক্রবার ৩৪ বলে ৫৩ রানের ইনিংস খেলেন শিভম দুবে। ইনিংসের শেষ বলে রানআউট হওয়া শিভমের ব্যাটিংয়ের সময় একবার বল লেগেছিল হেলমেটে। পরে আর ফিল্ডিংয়ে নামেননি ৩১ বর্ষী বাঁহাতি। তার ‘কনকাশন বদলি’ হিসেবে নামেন হার্ষীত রানা। ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন শিভম, পরে আবার তার পরিবর্তে নামা হার্ষীত বল হাতে নেন ৩ উইকেট।

Reneta

দুবে একজন অলরাউন্ডার, যার ব্যাটিংটা মূলত দলের প্রধান শক্তি। এর বাইরে অনিয়মিত মিডিয়াম পেসারের ভূমিকায়ও তাকে দেখা যায়। কিন্তু অনিয়মিত একজন বোলারের জায়গায় ফুলটাইম পেসার রানাকে নেয়ায় বাধে বিপত্তি।

আইসিসির নিয়ম অনুযায়ী বদলি হিসেবে যে খেলোয়াড় নেয়া হবে তার ভূমিকা আঘাত পাওয়া ক্রিকেটারের মতো (লাইক টু লাইক) হতে হবে। এই বদলিতে দল যেন অতিরিক্ত সুবিধা না পায়, সেই বিষয়ের কথা উল্লেখ করা আছে। এসব মিলে গেলেই ম্যাচ রেফারি সাড়া দেবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অশ্বিনআইসিসিইংল্যান্ডএকাদশে ১২ জনভারতলিড স্পোর্টসশিভম দুবেহার্ষীত
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT