চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যোতি ৫৭, বাংলাদেশ ১০৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন অস্ট্রেলিয়ার উইকেটের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৫৭ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে টিম টাইগ্রেস।

মঙ্গলবার সাউথ আফ্রিকার সেন্ট জর্জেস পার্কে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি খুব একটা। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে নিজের নামের সঙ্গে ১ রান যোগ করে দলীয় ৭ রানে আউট হন ওপেনার শামিমা সুলতানা। দলীয় ১১ রানে ফেরেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। ৮ বলে ৭ রান করেন এ বাঁহাতি।

দুই ওপেনারের বিদায়ের পর সোবহানা মোস্তারিকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক জ্যোতি। অষ্টম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪২ রানে আউট হন সোবহানা। নিজের নামের সঙ্গে যোগ করেন ১৭ বলে ৭ রান। এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে একাই দলকে টেনে নেন জ্যোতি। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ৪১ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।

Banglabid

জ্যোতির অর্ধশতকের পরপরই আউট হন স্বর্ণা। ১৭তম ওভারের প্রথম বলে কিছুটা এগিয়ে এসে খেলতে গিয়ে ২৭ বলে ১২ রান করে বোল্ড হন তিনি। ৪ বল পরেই দলীয় ৯০ রানে ফেরেন রোমানা। ১৯তম ওভারের ৫ম বলে দলীয় ৯৯ রানে আউট হন জ্যোতি। ৫০ বলে ৫৭ রানের ইনিংস খেলেন টাইগ্রেস অধিনায়ক।

২০তম ওভারের ৫ম বলে এলবিডব্লিওর শিকার হয়ে মাঠ ত্যাগ করেন নাহিদা। ৫ বলে ৬ রান করেন তিনি। শেষ অবধি নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। ঋতুমনি চার বলে ৩ রান ও নাহিদা আক্তার ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে জর্জিয়া ওয়ারহ্যাম নেন ৩ উইকেট, ডার্সি ব্রাউন নেন ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT