চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ভাবাবেগে আঘাত লাগে এমন কনটেন্ট আনবে না নেটফ্লিক্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
দুই পুরুষ, একজন পাইলট ও একজন সাধারণ ব্যক্তি, একসাথে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ সিরিজটিকে ঘিরে চলছে বিতর্ক। ইতোমধ্যেই এই বিতর্ককে ঘিরে ভারতের কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়ে তলব করা হয়েছে নেটফ্লিক্সের কনটেন্ট হেডকে। সেই বৈঠকের পর এবার প্রকাশ্যে আনা হল আপডেট।

সূত্রের তরফে এএনআইকে জানানো হয়েছে, ‘কারো কোন অধিকার নেই এই দেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলার। ভারতের সংস্কৃতি এবং ভাবাবেগকে সম্মান করা উচিত। কোন জিনিসকে ভুল ভাবে তুলে ধরার আগে ভাবা উচিত। সরকার গোটা বিষয়টাকে খুবই সিরিয়াসলি নিয়েছে।’

এই বৈঠকের পর সম্প্রচার মন্ত্রণালয়কে কী জানিয়েছেন নেটফ্লিক্স কন্টেন্টের হেড সেটাও সূত্রের তরফে সাংবাদিকদের জানানো হয়। তিনি জানিয়েছেন, ‘নেটফ্লিক্সের তরফে জানানো হয় এবার থেকে তারা কন্টেন্ট রিভিউ করবে এবং নিশ্চিত করেছে যে ভবিষ্যতে তাদের প্ল্যাটফর্মে যত কন্টেন্ট আসবে সেগুলো যেন দেশের ভাবাবেগকে আঘাত না করে সেটা মনে রেখেই আনা হবে। সেনসিটিভলি দেখা হবে বিষয়টা।’

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’। আর এই সিরিজ নিয়ে বিতর্ক চলছে। ১৯৯৯ সালে নেপালে কাঠমান্ডু থেকে আসা ভারতীয় বিমানকে হাইজ্যাক করেছিল সন্ত্রাসীরা। পরিবর্তে কিছু জঙ্গির নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে অনুভব সিনহার ওয়েব সিরিজটি।

বাস্তবে বিমান ছিনতাই-এর ঘটনায় পাঁচ ছিনতাইকারীর নাম ছিল ইব্রাহিম আতহার, শহীদ আখতার সাঈদ, সানি আহমেদ কাজী, জহুর মিস্ত্রি এবং শাকির, যারা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিলেন। কিন্তু সিরিজে দুই ছিনতাইকারীর নাম রাখা হয়েছে ‘ভোলা’ ও ‘শঙ্কর’। একজন নিজেকে ‘বার্গার’ বলেও পরিচয় দেন। আর তা নিয়েই বিতর্কের ঝড় বইছে।

ফ্রি প্রেস জার্নালের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, পাঁচ ছিনতাইকারীই পাকিস্তানের একটি সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য ছিল। তাহলে কেন ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ সিরিজে সন্ত্রাসবাদীদের নাম ‘ভোলা’ এবং ‘শঙ্কর’ রাখা হলো। এই পরিবর্তনই দর্শকরা ভালো ভাবে গ্রহণ করেননি।- হিন্দুস্থান টাইমস

ট্যাগ: ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’নেটফ্লিক্সসিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিব আল হাসানকে নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া

পরবর্তী

সোনা-হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

পরবর্তী
প্রতিবাদী নারী ও ফাঁসির দণ্ডের প্রতিবাদে ঝুলন্ত ফাঁসের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে 'অপরাজিতা বিল' পাশ

সচিবলায় ঘেরাও করে অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করতে হবে: মেজর হাফিজ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর হত্যাকাণ্ডের ‘আসল রহস্য’ উন্মোচিত করার আহ্বান বিএনপির

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT