জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা মায়েদের গায়ে হাত তুলেছেন তারা ক্ষমা চাও। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, তাহলে আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না।
আজ বুধবার ২৭ জানুয়ারি বিকেলে রাজধানীর মিরপুরে মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ঢাকা-১৫ আসনের মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নারীদের চোখ রাঙানি দিয়ে নামিয়ে দেওয়া যাবে না, তারা তাদের দায়িত্ব পালন করবেন। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না।
তিনি বলেন, আমরা মাতৃতান্ত্রিক-পিতৃতান্ত্রিক সমাজ চাই না, আমরা মানবিক সমাজ চাই।







