চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ সাবমেরিনে কী হয়েছিল, বুঝতে পেরেছিলেন টাইটানিক সিনেমার পরিচালক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২৩, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

আটলান্টিক মহাসাগরের তলদেশে নিখোঁজ সাবমেরিন টাইটান সম্পর্কে জানাতে গিয়ে টাইটানিক চলচ্চিত্রের পরিচালক জেমস ক্যামেরন বলেছেন, ‘টাইটানের সাথে কী ঘটেছিল, তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম।’ এই পরিচালক ১৯৯৭ সালে টাইটানিক চলচ্চিত্রটি পরিচালনা করেন। এছাড়াও তিনি টাইটানিকের ধ্বংসাবশেষে বিভিন্ন সময় মোট ৩৩ বার সমুদ্র তলদেশে গিয়েছিলেন।

শুক্রবার ২৩ জুন সকালে বিবিসি জানায়, সাবমেরিন টাইটান নিখোঁজের দিন রোববার তিনি একটি জাহাজে ভ্রমণ করছিলেন। যার ফলে সোমবার পর্যন্ত তিনি এই বিষয়ে কিছুই জানতেন না।

ক্যামেরন বলেন, ‘যা ঘটেছে আমি হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছিলাম। যখনই শুনেছি সাবমেরিনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং একই সাথে ট্র্যাকিং ট্রান্সপন্ডার কাজ করছে না, তখনই বুঝেছি যে সাবমেরিনটি আর নেই!’

পরিচালক আরও জানান, রোববার (১৮ জুন) তিনি একটি নৌজাহাজে ছিলেন। টাইটান নিখোঁজ হওয়ার কথা সোমবার পর্যন্ত তিনি জানতে পারেননি। যখন তিনি জানতে পারলেন, সাবমেরিনটি যোগাযোগ ও তার নিজের গতিপথ হারিয়ে ফেলেছে, তখনই ধারণা করেছিলেন এরই মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে।

জেমস ক্যামেরন বলেন, ‘মনে হয়েছে, দীর্ঘ দুঃস্বপ্নের সময়ের মতো, যেখানে মানুষজন ছোটাছুটি করছে আর চিৎকার করে অক্সিজেন এবং এইসব নিয়ে শুধু কথা বলে যাচ্ছে।’ ঘটনাটি জানার পর ক্যামেরনের মাথায় প্রথমেই যে বিষয়টি এসেছিল, তা হলো ‘বিস্ফোরণ’।

গতকাল মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, টাইটান যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই তারা একটি শব্দগত অসংগতি শনাক্ত করেন। এই শব্দ বিস্ফোরণের সাথে সামঞ্জস্যপূর্ণ।

Reneta

কর্মকর্তা আরও জানিয়েছেন, টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের এক হাজার ৬০০ ফুট দূরে। যার মধ্যে রয়েছে- টাইটানের সামনের নাকের অংশ, কাঠামোর বাইরের অংশ এবং বড় একটি ধ্বংসস্তূপ।

আরও পড়ুন: নিখোঁজ সাবমেরিনে হয়েছিল বিস্ফোরণ, কেউ বেঁচে নেই

নিহতদের মরদেহ উদ্ধার করা সম্ভব হবে কিনা, এটি এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন এ কর্মকর্তা। কারণ বর্তমানে সেখানকার অবস্থা তেমন ভালো নয়। যানটি নিখোঁজ হওয়ার পর সবমিলিয়ে ৭২ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।

যেহেতু সাবমেরিনটির বিস্ফোরণ ও ধ্বংসাবশেষ পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তাই সেখানে থাকা উদ্ধারকারী জাহাজ ও মেডিকেল টিমকে দ্রুত সরিয়ে নেওয়া হবে। তবে সাগরের তলদেশে যে ধ্বংসস্তূপ পাওয়া গেছে সেখানে তদন্ত চালাবে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড।

বেসরকারি সংস্থা ওশেনগেট যারা সাবমেনির টাইটান পরিচালনা করত, তারা এক বিবৃতিতে জানিয়েছে, যানটিতে থাকা ওশেনগেট সিইও স্টকটন রাসম, শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান দাউদ, হামিস হার্ডিং এবং পল-হেনরি নারগোলেট সবাই এই দুর্ঘটনায় মারা গেছেন।

ওশেনগেটের এ যানটিতে করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে একেকজন যাত্রী দু’লাখ ৫০ হাজার ডলার খরচ করেছিলেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দু’কোটি ৭০ লাখ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইটাননিখোঁজ সাবমেরিন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT