রাজনীতি

জাতীয় নির্বাচনে সরকারের এক বছর সময়ের কারণ দেখছি না: ডা. এজেডএম জাহিদ

ডা. এজেডএম জাহিদ বক্তৃতা দিচ্ছেন, পেছনে কালো বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. এজেডএম জাহিদ জাতীয় নির্বাচনে সরকারের এক বছর সময়ের কারণ দেখছেন না, বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘জাতীয় নির্বাচন তিন মাসের মধ্যেও সম্পন্ন করতে দেখেছি, কিন্তু বর্তমান সরকারের এক বছর সময় লাগানোর কোন কারণ দেখছি না। ‘

বুধবার (৩০ জুলাই) দুপুরে দিনাজপুর শহরস্থ শিল্প ও বণিক সমিতির মিলনায়তনে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও বিশেষ সভার প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘আগামীর নির্বাচন যাতে  অংশগ্রহনমূলক ও নির্ভিঘ্নে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই সুযোগ সৃষ্টি করার দ্বায়িত্ব ডা. ইউনুস সরকারের।’

তিনি বলেন, ‘প্রশাসনের মধ্যে এখনো স্বৈরাচার সরকারের দোসর ঘাপটি মেরে লুকিয়ে আছে। আপনারা দয়া করে খোলশ থেকে বেড়িয়ে আসুন এবং জনগণের কাতারে দাড়িয়ে, জনগনের জন্য কাজ করুন। নাহলে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না।’

অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সহ সভাপতি মোকাররম হোসেন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা যুবদলের সাবেব সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল,  জেলা বিএনপির দায়িত্ব স্থগিত সাধারণ সম্পাদক  বখতিয়ার আহম্মদ কচিসহ অন্যরা বক্তব্য রাখেন।

বিষয়:জাতীয় নির্বাচনবর্তমান সরকারবিএনপি’র স্থায়ী কমিটির সদস্য
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…