চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাপে দেখানো রাস্তায় গিয়ে স্বামীর মৃত্যু, গুগলের বিরুদ্ধে স্ত্রীর মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
একটি পরিবার বনভূমিতে বসে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপ অনুসরণ করে গন্তব্যে যাচ্ছিল এক ব্যক্তি। কিন্তু ম্যাপের নির্দেশনা অনুযায়ী যেতে গিয়ে একটি ভাঙ্গা সেতুতে উঠে সেখান থেকে পড়ে গিয়ে মারা যান ওই ব্যক্তি। আর এতেই গুগলের ওপর ক্ষিপ্ত হয়ে মামলা করে বসেন তার স্ত্রী।

এনডিটিভি জানিয়েছে, একটি ধসে পড়া সেতু দিয়ে গাড়ি চালিয়ে যেতে গিয়ে মৃত্যুর ঘটনায় গুগলের বিরুদ্ধে মামলা করেছেন নিহত ফিলিপ প্যাকসনের স্ত্রী অ্যালিসিয়া।

অ্যালিসিয়া অভিযোগ করে বলেছেন, তার স্বামী গত বছর গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করার সময় একটি ধসে পড়া সেতু দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। পরে সে তার গাড়িসহ সেতু থেকে নিচে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে।

Banglabid

ওয়েক কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলা অনুসারে, ফিলিপ একজন মেডিকেল ডিভাইস বিক্রয়কর্মী এবং দুই সন্তানের পিতা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর রাতে উত্তর ক্যারোলিনার হিকরিতে ডুবে মারা গিয়েছিলেন তিনি। সেদিন তিনি তার মেয়ের নবম জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পথে একটি অপরিচিত অঞ্চলে গাড়ি চালানোর সময় গুগলের নির্দেশনা অনুসরণ করছিলেন। মামলায় দাবি করা হয়েছে, ফিলিপকে নয় বছর আগে ধসে পড়া একটি সেতুর ওপর দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

অ্যালিসিয়া বলেছেন, আমি এখনও বুঝতে পারি না যে জিপিএস নির্দেশাবলী এরকম ভুল কীভাবে হতে পারে। পরিবারটি গুগলের বিরুদ্ধে চরম অবহেলা এবং ইচ্ছাকৃত এবং অনৈতিক আচরণের জন্য অভিযুক্ত করেছে এবং এর জন্য ক্ষতিপূরণ দাবি করেছে।

এই বিষয়ে গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা এক বিবৃতিতে বলেছেন, প্যাকসন পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি রয়েছে। আমাদের লক্ষ্য হলো মানচিত্রে সঠিক রাউটিং তথ্য প্রদান করা এবং আমরা এই মামলাটি পর্যালোচনা করছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগলযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬

স্কুলের সামনে ময়লার স্তূপ, ‘হ্যালো ডিসি’তে অভিযোগে সমাধান

আগস্ট ১০, ২০২৬

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT