চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
২:২১ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৩
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
পুলিশের সঙ্গে একজন ব্যক্তি, পুলিশ সদস্যরা চারপাশে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা নাঙ্গলকোটে গৃহবধু ঝর্ণা আক্তারকে হত্যার দায়ে স্বামী আবদুর রবকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দিয়েছেন। এছাড়া আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

এই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে,  প্রায় ১০ বছর আগে নাঙ্গলকোটের বামবাতাবাড়িয়ার আবদুর রবের সাথে বিয়ে হয় ঝর্ণা আক্তারের। বিয়ের পর থেকেই আসামী আবদুর রব ঝর্ণাকে যৌতুকের জন্য নির্যাতন করতে থাকে। বিভিন্ন সময় ঝর্ণাকে দিয়ে শশুড়বাড়ি থেকে যৌতুকের টাকায় আদায়ও করে।এক সময় আসামী আবদুর রব আরেকটি বিয়ে করে। এরপর থেকে ঝর্ণা যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে তার ওপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। টাকা না দিলে ঝর্ণাকে মেরে ফেলার হুমকিও দেয় আবদুর রব।

Banglabid

২০১০ সালের ২৯ নভেম্বর রাত আড়াইটায় আসামী আবদুর রবের মা রাবেয়া আক্তার ঝর্ণার বাবাকে ফোন করে জানায়- আবদুর রব তার স্ত্রীর সাথে ঝগড়া কর তাকে মারপিট করে হত্যা করেছে। পরে মেয়ের শশুড়বাড়ি গিয়ে ঝর্ণার মরদেহ দেখতে পায় শামসুল হক।পরদিন ৩০ নভেম্বর শামসুল হক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত সাপেক্ষে পুলিশ আসামী আবদুর রবকে আটক করে। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা নাঙ্গলকোটকুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালস্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৬

পরবর্তী

বিএনপি কার্যালয়ে পুলিশ তালা মারেনি: ডিএমপি কমিশনার

পরবর্তী
পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও সাংবাদিকরা প্রেস ব্রিফিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি কার্যালয়ে পুলিশ তালা মারেনি: ডিএমপি কমিশনার

নির্বাচনী বোর্ড ও বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে আগামীকাল বৈঠক ডেকেছে ইসি

সর্বশেষ

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন ৫১ লাখ মানুষকে দুই ডোজ কলেরার টিকা দিচ্ছে সরকার?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT