অপরাধ

ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক, পুলিশি অভিযান, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক, পুলিশি অভিযান, বাংলাদেশ, Channel i Online. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের গোলাম শেখের ছেলে হাফিজুর রহমান (৫০), তার স্ত্রী চায়না খাতুন (৪৫) এবং ওজুদুল ঘটকের ছেলে চাঁদ আলী (৩৮)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, হাফিজুর রহমান ও তার স্ত্রী চায়না খাতুন নিজ বাড়িতে বিপুল পরিমাণ ফেনসিডিল মজুত করে রেখেছেন।

একই সূত্রে আরও জানা যায়, চাঁদ আলী লুঙ্গির ভেতরে কোমরে বেঁধে ফেনসিডিল বহন করছিলেন।

এরই প্রেক্ষিতে ডিএনসির একটি বিশেষ দল চায়না খাতুনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে হাফিজুর ও তার স্ত্রীর কাছ থেকে ১৩০ বোতল এবং চাঁদ আলীর কাছ থেকে ১০ বোতলসহ মোট ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিনজনকেই আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটকমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরমেহেরপুর সদর উপজেলা
প্রতিবেদক

গোলাম মোস্তফা

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…