চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে ছাত্রদল কর্মী হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০২৬
অপরাধ, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম হত্যা মামলায় কুষ্টিয়া থেকে প্রধান আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়া এর যৌথ অভিযানে কুষ্টিয়ার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারী) দুপুরে র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান নরসিংদী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার মাধবদীর নওপাড়া এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে মো. রাজন (৩৭) ও তার স্ত্রী জারা (৩০)।

র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম হত্যাকান্ডের পর থেকেই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়ার যৌথ আভিযানিক দল তৎপরতা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া সদর থানার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজনকে মাধবদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গ্রেপ্তার রাজনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর (সোমবার) রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর নিজ বাড়ি থেকে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ডেকে নিয়ে মাদবদীর নওপাড়ায় ৪/৫ জন মিলে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে এই ঘটনায় নিহতের বাবা মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, রাজনকে প্রধান আসামি করে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রদল কর্মী হত্যানরসিংদীনরসিংদী সদর উপজেলামাধবদী থানার‍্যাব-১১ নরসিংদী
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

মার্চ ২২, ২০২৬

জামালপুরে সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্ত কমিটি গঠন

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT