চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও পালিয়ে টেকনাফে এসেছে মিয়ানমারের শতাধিক সেনা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
২:১৮ অপরাহ্ন ১২, জুলাই ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত সংঘর্ষ থেকে জীবন বাঁচাতে আবারও দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ও সেনাবাহিনীর শতাধিক সদস্য টেকনাফে পালিয়ে এসে বিজিবির কাছে আশ্রয় নিয়েছে।

গত ২ দিনে মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যরা ধাপে ধাপে তারা টেকনাফে পালিয়ে আসে। এর মধ্যে গত বুধবার সকালে ২০ জন এবং বৃহস্পতিবার ১১৯ জন মিয়ানমার সেনা ও বর্ডার গার্ড পুলিশ বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে।

বিগত বেশ কিছু দিন ধরে মিয়ানমারের রাখাইনের সীমান্ত শহর মংডু টাউনশীপ দখলে নিতে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি সাথে মিয়ানমারের সামরিক জান্তার মধ্যে তীব্র লড়াই চলছে। মংডু জেলার অধিকাংশ এলাকা ইতোমধ্যেই আরাকান আর্মির দখলে চলে এসেছে।

এখন শুধু মংডু টাউনশীপ দখলের লড়াই চলছে। সীমান্তের একাধিক সুত্র মতে আরাকান আর্মি মংডু টাউনশীপ ঘিরে ফেলেছে। সীমান্তের ওপারে গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফের সীমান্ত এলাকা প্রকম্পিত হচ্ছে। যুদ্ধে কুলিয়ে উঠতে না পেরে মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্যরা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে জানা গেছে।

স্থানীয় একাধিক সুত্র মতে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত তিন ধাপে টেকনাফ উপজেলার সাবরাং,শাহপরীর দ্বীপ ও নাজিরপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার সেনা ও বিজিপি সদস্যরা নাফ নদী পার হয়ে অনুপ্রবেশ করে। পরে তাদেরকে নিরস্ত্র করে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা হেফাজতে নেন।

কিন্তু এ বিষয়ে বিজিবি ও কোস্টগার্ডের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান নতুন করে মিয়ানমারের সেনা ও সীমান্ত রক্ষী বাহিনীর সদস্য এপারে আশ্রয় নিয়েছে বলে শুনেছি। তারা বিজিবি ও কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে। পাশাপাশি সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক অবস্থানে আছে।

Reneta

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, সীমান্তের স্থল ও জলসীমায় সার্বক্ষণিক বিজিবির সদস্যরা টহল দিয়ে যাচ্ছে। মিয়ানমারের এমন পরিস্থিতিতে সীমান্তের যেকোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি’র সদস্যরা প্রস্তুত।

Jui  Banner Campaign
ট্যাগ: বিজিপিমিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতা করতে ইমরান খাজাকে নিয়োগ আইসিসির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
চ্যানেল আই লোগো

চ্যানেল আই’র নামে ক্লোন ওয়েবসাইট, থানায় জিডি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বাম দিক থেকে ড. এম. মাসরুর রিয়াজ, চেয়ারম্যান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ; সৈয়দ এরশাদ আহমেদ, প্রেসিডেন্ট, অ্যামচ্যাম; জনাব পল ফ্রস্ট, কমার্শিয়াল কাউন্সেলর, ইউ.এস. এম্বেসি ঢাকা; অ্যামচ্যাম আয়োজিত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার ওয়েস্টিন হোটেলে।

ঢাকায় অ্যামচ্যামের লজিস্টিকস খাত আলোচনা: ভবিষ্যৎ নীতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জে গুরুত্বারোপ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT