চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার রিয়াজ-ফেরদৌস-নিপুণরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

চলমান রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে হরতাল অবরোধ। এতে করে জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। 

সংগঠনটির সদস্যরা “আগুন সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন : রুখে দাও আগুন সন্ত্রাস” এই প্রতিপাদ্যে এফডিসিতে দুপুরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। যেখানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সেক্রেটারি নিপুণ আক্তারসহ কমিটির সদস্য চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, অঞ্জনা।

আরও ছিলেন চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ, অভিনেত্রী নূতন, তারিন, অভিনেতা আহসানুল হক মিনু প্রমুখ।

এ সময় রিয়াজ বলেন, বিজয়ের মাসে মানবাধিকার দিবসে বলতে চাই, আগুন সন্ত্রাস একটি মানবতাবিরোধী অপরাধ। আমরা এর তীব্র ঘৃণা ও নিন্দা জানাই। আগুন সন্ত্রাসের কারণে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হচ্ছে। তাদের ছুটির দিনে স্কুলে যেতে হচ্ছে। স্কুলের শিডিউল যেমন পরিবর্তন হচ্ছে, বাজারে জিনিসপত্রের দাম তেমন বাড়ছে; এতে করে যানবাহন চলাচলা না করায় জিনিসপত্রের দাম বাড়ছে।

তিনি আরও বলেন, আমাদের নাগরিক অধিকার যারা খর্ব ও লঙ্ঘন করছে, আমি মনে করি তারা মানবনতাবিরোধী অপরাধে অভিযুক্ত। তাদের এখনই রুখে দিতে হবে। আগুন সন্ত্রাসকে রুখতে না পারলে জনগন ভালো থাকবে না। সুন্দর বাংলাদেশকে রাজনৈতিক উদ্দেশ্যে নষ্ট হতে দেব না। এই দেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রার চেষ্টাকে থামিয়ে দেয়ার চেষ্টা করলে আমরা মনে করি সেটা এক ধরনের সন্ত্রাস।

আওয়ামী লীগ থেকে এমপি প্রার্থী ফেরদৌস বলেন, যে পুণ্যভূমিতে রাজাকারের শাস্তি হয়েছে, স্বাধীনতার ৫২ বছরে পা রেখেছে সেখানে এখনো আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হয়। কিন্তু কেন? তারমানে রাজাকারের বংশরা এখনো আছে। যার কারণে অগ্নি সন্ত্রাস, বোমা হামলা হচ্ছে। যে দেশ থেকে হরতাল অবরোধ হারিয়ে গিয়েছিল সেগুলো আবার ফিরে এসেছে। কাজেই আমাদের এখনই বুঝতে হবে কোনটা সাদা কোনটা কালো। সবার সমর্থনে স্বাধীনতার পক্ষের শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় এনে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে চাই।

Reneta

অভিনেত্রী নিপুণ বলেন, আমরা হরতাল অবরোধ পেট্রোল বোমার বিরুদ্ধে মানবন্ধন করছি। এগুলো ইলেকশন এলেই কেন আরম্ভ হয়? কেন এসবের কারণে সাধারণ মানুষের মৃত্যু হয়? যতদিন পর্যন্ত পেট্রোল বোমা বন্ধ না হবে আমরা শান্তিপূর্ণভাবে ইলেকশনসহ কিছুই করতে পারবো না।

অভিনেত্রী অঞ্জনা বলেন, গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। সেই দিকের মতো আমরা নিজেদের কি দেখছি? কীভাবে দেখবো জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছি। আমরা শক্ত হাতে এর বিরুদ্ধে মোকাবিলা করতে বন্ধ করতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র শিল্পী সমিতিনিপুণমানবাধিকার দিবসরিয়াজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT