শিক্ষা

সর্বজনীন পেনশনের বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

মানববন্ধনে অংশগ্রহণকারীরা চ্যানেল আই অনলাইন প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাভাবিপ্রবিতে সর্বজনীন পেনশনের বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষক সমিতি।

রোববার (২৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন হয়।

এতে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ.এস.এম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক প্রফেসর ড.মাসুদার রহমান, কার্যকারী সদস্য প্রফেসর ড.লুৎফুন্নেসা বারি, প্রফেসর ড.ওমর ফারুক, প্রফেসর ড.ফজলুল করিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিমের নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। একটি কুচক্রী মহলের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। সার্বজনীন পেনশন স্কিম সকলের জন্য হওয়া উচিত, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কতিপয় কর্মকর্তা-কর্মচারীর জন্য নয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের দাবি জানিয়ে তারা বলেন,  আমরা দীর্ঘদিন ধরে এজন্য আন্দোলন করে যাচ্ছি। কিন্তু সরকার এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। আমাদের দাবি বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিষয়:মানববন্ধনমাভাবিপ্রবিসর্বজনীন পেনশন
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…