চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমতিয়াজ হত্যার সকল আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মহিউদ্দিন মুরাদমহিউদ্দিন মুরাদ
৪:২৬ অপরাহ্ণ ০২, মে ২০২৩
জনপদ, লক্ষ্মীপুর
A A

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত ব্যবসায়ী নুরুল ইসলাম ইমতিয়াজের খুনিদের গ্রেপ্তার ও  ফাঁসির দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ও পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের কাছে স্বারকলিপি দিয়েছেন স্বজনরা। 

মঙ্গলবার দুপুরে স্থানীয় কামারহাট ব্যবসায়ী পরিচালনা কমিটির ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে নিহত ইমতিয়াজের মা জাহানারা বেগম, চরশাহী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কামারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সোলেমান, মাওলানা মাছুম বিল্লাহ, সালাহ উদ্দিন আল-আমিনসহ স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত ২০ মার্চ রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার কামারহাট বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির ফেরার পথে ইমতিয়াজের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে তার মাথায় ও চোখে গুরুতর জখম হয়। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ২৬ দিন পর ১৫ এপ্রিল মারা যান ইমতিয়াজ।

এ ঘটনার সময় হামলাকারীরা ইমতিয়াজের কাছে থাকা নগদ তিন লাখ টাকা, ল্যাপটপ ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ গ্রেপ্তার করলেও মামলার মূল আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে। মানববন্ধন থেকে ইমতিয়াজ হত্যায় জড়িত সকল আসামীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান বক্তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমতিয়াজগ্রেপ্তারফাঁসির দাবিব্যবসায়ী খুনমানবন্ধনলক্ষ্মীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে: মাহমুদুর রহমান মান্না

জুন ১৫, ২০২৬

মাগুরা জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হলো

জুন ১৫, ২০২৬

চায়ের আড্ডায় বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে ডানো ডেইলি পুষ্টির বিশেষ ‘ফুটবল ফ্যান প্যাক’

জুন ১৫, ২০২৬

প্রাকৃতিক ঘটনা আর জলবায়ু পরিবর্তনকে এক করে দেখবেন না: আইনুন নিশাত

জুন ১৫, ২০২৬

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT