চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল দাবিতে জাবিতে মানববন্ধন

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
৮:৫৬ অপরাহ্ণ ১২, মে ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
জাবি মানববন্ধনে অংশগ্রহণকারীরা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ ও বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তারা।

রোববার (১২ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে অফিসার সমিতির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি হয়েছে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উপ-পরিচালক (মনোবিজ্ঞান) শুভাশীষ কুমার চ্যাটার্জী বলেন, সরকারের কাছে আগে পেনশন যেমন ছিলো তেমনই বহাল রাখার দাবি জানাই। কথায় আছে ‘যার আছে পেনশন তার নাই টেনশন’। মানুষের সরকারি চাকরিতে যুক্ত হওয়ার প্রধান কারণ পেনশন, যা জীবনের নিশ্চয়তা দেয়। চাকরির শেষ পর্যায়ে সবার মধ্যেই বিষণ্ণতা, দুশ্চিন্তা কাজ করে। তাই প্রত্যয় স্কিম বাস্তবায়নের এমন সিদ্ধান্ত সকলের মাঝে আরও অনিশ্চয়তা তৈরি করবে।

জাবি অফিসার সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জীবিকার সুষ্ঠু ব্যবস্থাপনা ধ্বংসের পায়তারা শুরু করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে পেনশন সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপনে এক শ্রেণীকে সুবিধা দিয়ে অন্য শ্রেণীকে বঞ্চিত করা হয়েছে। সরকারের এমন বৈষম্যমূলক আচরণ মেনে নেবো না। অনতিবিলম্বে এই বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক পেনশন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সকল স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনে থাকা অঙ্গপ্রতিষ্ঠানসমূহের চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী, তারা যে নামেই অভিহিত হোক না কেন ১ জুলাই ও পরবর্তী সময়ে নতুন যোগদান করবেন, তাদের সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘প্রত্যয় স্কিমজাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে টানা বৃষ্টিতে পাটক্ষেতের অপূরণীয় ক্ষতি

আগস্ট ২, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরুর তারিখ ঘোষণা

আগস্ট ২, ২০২৬

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

আগস্ট ২, ২০২৬

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT