চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আই: নতুন ৭ চলচ্চিত্র, ১৩ টেলিছবি, ১৫ নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২৫
বিনোদন
A A
নাটক, চলচ্চিত্র ও টেলিছবির ছবি, ঈদে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ-

চ্যানেল আইয়ে নতুন ৭ সিনেমার প্রিমিয়ার

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, নতুন এই চলচ্চিত্রগুলো ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত দেখানো হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদের দিন: ঈদের সকালে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবি ‘কিল হিম’। এই চলচ্চিত্রে অনন্ত জলিল ও বর্ষা প্রথমবারের মতো নিজেদের প্রযোজনা ছাড়া অন্য প্রযোজনায় অভিনয় করেছেন। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন এমডি ইকবাল। অনন্ত-বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, কলকাতার রাহুল দেব প্রমুখ।

ঈদের ২য় দিন: গেল বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত অনন্য মামুনের আলোচিত ছবি ‘দরদ’। প্যান ইন্ডিয়ান এই ছবিটি পরে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনেও স্ট্রিমিং হয়। বড়পর্দায় মুক্তির প্রায় সাড়ে চার মাস পর এবার টেলিভিশনে প্রিমিয়ার হতে যাচ্ছে ছবিটির। ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন। ‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।

ঈদের ৩য় দিন: সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ এর টিভি প্রিমিয়ার হচ্ছে চ্যানেল আইয়ে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আছেন পূজা চেরী। তিনি ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ।

Banglabid

ঈদের ৪র্থ দিন: গেল বছর বড়পর্দায় মুক্তি পাওয়া কাজী মারুফের ছবি ‘গ্রিন কার্ড’ প্রথমবার আসছে টেলিভিশনের পর্দায়। ‘ইতিহাস’ খ্যাত এই নায়ক প্রযোজিত ও পরিচালিত ছবিটি ঈদের চতুর্থ দিন ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ের পর্দায়। যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ায় দেশটিতে বাংলাদেশিদের নানা কষ্ট নিজ চোখে দেখেছেন কাজী মারুফ। জীবন ঘনিষ্ঠ সেই গল্প তিনি তুলে ধরছেন ‘গ্রিন কার্ড’-এ।

ঈদের ৫ম দিন: ভৌতিক গল্পের সিনেমা ‘ডেডবডি’ নির্মাণ করে গেল বছর বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন এমডি ইকবাল। তারকাবহুল এই ছবিটি নিয়ে তিনি বলেছিলেন,‘এ ধরনের ছবি বাংলাদেশে এর আগে কখনো তৈরী হয়নি’। ছবিটি নিয়ে একাধিকবার চ্যালেঞ্জও ছুড়েন তিনি। সেই আলোচিত ‘ডেডবডি’ এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে চ্যানেল আইয়ে। ছবিতে অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার অনন্যাসহ অনেকেই।

ঈদের ৬ষ্ঠ দিন: ২০২৪ সালে আকাশ আচার্য্য নির্মাণ করেন ‘মাকড়সার জাল’ নামের একটি ছবি। সোমা আচার্য্যের গল্পে বাবুল রেজার চিত্রনাট্যে এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিমাদ্রী হিমু। যা ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। গ্রাম থেকে শহরে এসে চুরি আর ছিনতাইয়ের মতো অপকর্মে জড়িয়ে পড়ে হিমু। পরিবারের কেউ তার অপরাধ সম্পর্কে জানে না। তবে সে এসব থেকে বের হতে চায়। কিন্তু একটি খুনের সঙ্গে জড়িয়ে যায় তার নাম। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প।

Reneta

ঈদের ৭ম দিন: ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে অনন্য মামুন পরিচালিত ছবি ‘মেকআপ’। রাজনৈতিক পটপরিবর্তনে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছবিটির কিছু অংশ বাদ দিয়ে মুক্তির অনুমতি দেয়। পরে চলতি বছরের ১০ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পায় ‘মেকআপ’। বড়পর্দায় মুক্তির তিন মাসের মধ্যে এবার সেই ‘মেকআপ’ দেখা যাবে ছোটপর্দায়। আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আইয়ের পর্দায় আলোচিত ‘মেকআপ’ ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে ঈদের ৭ম দিন। ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ।

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৩ টেলিফিল্ম

ঈদ-এর বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আইতে এবারে থাকছে ১৩টি টেলিফিল্ম। ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন বিকাল ৪টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে টেলিফিল্মগুলো।

টেলিফিল্মগুলো যথাক্রম হলো- মাহিন খান পরিচালিত নিলয় আলমগীর ও হিমি অভিনীত ‘একান্নবর্তী’। প্রবীর রায় চৌধুরী পরিচালিত মেহজাবীন চৌধুরী ও জোভান অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’।

জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব, তাসনিয়া ফারিন এর ‘প্রিয় প্রজাপতি’। জুলফিকার ইসলাম শিশির পরিচালিত যাহের জালভী ও তিথি অভিনীত ‘ভাবিদের ঈদ’। রুবেল হাসান পরিচালিত, ইয়াশ রোহান ও তটিনী অভিনীত ‘আবীর ছোঁয়া’।

মোস্তফা জামাল রাজ পরিচালিত এবং জোভান-তটিনী ও দিলারা জামান অভিনীত ‘তোমাদের গল্প’। জোবায়ের ইবনে বকর পরিচালিত ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিন অভিনীত ‘ফায়ার ফাইটার’। জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব ও নাজনীন নেহা অভিনীত ‘মেঘ বালিকা’।

রুবেল আনুশ পরিচালিত মুশফিক ফারহান ও সাফা কবির অভিনীত ‘কানামাছি’। রাফাত মজুমদার রিংকু পরিচালিত খায়রুল বাসার ও সামিরা খান মাহি অভিনীত ‘হতাহতের ঘটনা’।

আরিফ খান পরিচালিত আফজাল হোসেন ও মৌ অভিনীত ‘ঘোর’। তানিম রহমান অংশু পরিচালিত জিয়াউল পলাশ ও সাফা কবির অভিনীত ‘খালিদ’। মোস্তফা খান শিহান পরিচালিত আরশ খান ও রিয়া মনি অভিনীত ‘ফুলপুর’।

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৫ নাটক

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, নাটকগুলো প্রচারিত হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত রাত ৭টা ৫০ মিনিট এবং রাত রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের আগের দিন
চাঁদ রাত ৭টা ৫০ মিনিটে দেখবেন রেজানুর রহমান পরিচালিত ‘বিক্রয়যোগ্য ভালোবাসা’। নাটকে অভিনয় করেছেন শানারেই দেবী শানু, শাহেদ আলী, মাসুম বাশার, মিন্টু সরদার এবং তানায আজিম।

ঈদের দিন
রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক ‘সামনে সমুদ্র’। পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ শরীফ খান, তানজিকা আমীন, আহসান হাবিব নাসিম।

রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘চালাকি’। এটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। নাটকে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিহি আহসান, চিত্র লেখা গুহ প্রমুখ।

দ্বিতীয় দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘লাস্ট উইশ’। নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্না। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন জোভান, আইশা খান।

রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘ডাকু’। এটি পরিচালনা আদিবাসি মিজান। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি, শামিমা নাজনিন, মাসুম বাশার, শাহেদ শাহরিয়ার।

তৃতীয় দিন
এদিন রাত ৭টা ৫০ মিনিটে রয়েছে নাটক ‘ইতির ঈদি’। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। জুটিবব্ধ হয়ে অভিনয় করেছেন জোভান, কেয়া পায়েল।

রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘টোনাটুনির সংসার’। পরিচালনায় সৈয়দ শাকিল, অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।

চতুর্থ দিন
রাত ৭টা ৫০ মিনিটে থাকছে নাটক ‘লাভ মি মোর’। নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পি। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মারিয়া শান্ত, বহ্নি হাসান, পারসা ইভানা।

রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘বউ বেশী বুঝে’। পরিচালনা করেছেন যুবায়ের ইবনে বকর। জুটিব্ধ হয়ে এই নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।

পঞ্চম দিন
রাত ৭টা ৫০ মিনিটে থাকছে নাটক ‘তোমায় ছুঁয়ে’। এটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ রাকিব। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা।

রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ভেতরে আসতে দাও’। এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে অভিনয় করেছেন আরশ খান, সামিরা খান মাহি।

৬ষ্ঠ দিন
রাত ৭টা ৫০ মিনিটে থাকছে নাটক ‘পানি’। পরিচালনায় ফেরদৌস হাসান। নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শাকিল, রাজ্য, মনির প্রমুখ।

রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘মেইড ফর ইচ আদার’। এটি পরিচালনা করেছেন মিফতাহ আনান। নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল।

সপ্তম দিন
রাত ৭টা ৫০ মিনিটে রয়েছে নাটক ‘জালিয়াত’। নাটকটি পরিচালনা করেছেন মীর আরমান হোসেন। অভিনয়ে জোভান, কেয়া পায়েল।

রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘বলো ভালোবাসি’। এটি পরিচালনায় আছেন তৌফিকুল ইসলাম। নাটকে অভিনয় করেছেন ফারহান, ফারিণ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল ফিতর ২০২৫ঈদের অনুষ্ঠান ২০২৫চ্যানেল আইয়ের ঈদ আয়োজনটেলিফিল্মনাটকপ্রিমিয়ারলিড বিনোদনসিনেমাহিমু
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় ইয়ারবাড ব্যবহারে নীরবে কমতে পারে শ্রবণশক্তি

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে একাদশ সাজানো কতটা ‘কঠিন’ ছিল, জানালেন কামিন্স

আগস্ট ১২, ২০২৬

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT