‘পাঠান’-এর সাফল্য শাহরুখের পরিবারে সুদিন ফিরিয়েছিল। কিন্তু আবারও দুঃসংবাদ! শাহরুখ খানের স্ত্রী গৌরীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ভারতের উত্তর প্রদেশের লখনউয়ে গৌরীর বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৪০৯ ধারায় (অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ) মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারীর নাম যশবন্ত শান। তিনি মুম্বাইয়ের বাসিন্দা।
গৌরীর বিরুদ্ধে অভিযোগ, তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের এক কোম্পানিকে ৮৬ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট বুক করার পরেও তিনি সেই ফ্ল্যাট পাননি তিনি। সেই ফ্ল্যাটটি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌরী খান। গৌরীর মতো তারকা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেই কোম্পানির ওপর বিশ্বাস করেছিলেন সেই ব্যক্তি।
শুধু গৌরী নয়, অভিযোগকারী ব্যক্তি তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সিএমডি অনিল কুমার তুলসিয়ানি এবং কোম্পানির ডিরেক্টর মহেশ তুলসিয়ানির বিরুদ্ধেও মামলা করেছেন।
শাহরুখ কিংবা গৌরীর তরফ থেকে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








