চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে নিজের পাশাপাশি ঘর সাজাবেন যেভাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৫
লাইফস্টাইল
A A
আধুনিক বসার ঘর with সোফা, গাছ, ও ডেকোরেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ আসতে আর মাত্র কয়কেদিন বাকি। এই সময় অনেকেই মেতেছেন শেষ মুহূর্তের কেনাকাটায়। তবে নিজের পাশাপাশি নিজের ঘর সাজানো নিয়েও সচেতন অনেকই।

ঈদে বাসায় পরপর অনেক দাওয়াত আয়োজন করা হয়। বাসায় যেহেতু মেহমান আসে সেই ক্ষেত্রে বাসা সাজানোর বিষয় চলেই আসে। যেহেতু এইবার ঈদ গরমের দিনে পড়েছে সেই ক্ষেত্রে বাসা সাজানোর বিষয়টিও গরম আবহাওয়াকে মাথায় রেখে করতে পারেন।

চাইলে ঘরে সামার লুক দিতে পারেন। তাহলে ঘরের ভেতরের লুক পুরোই বদলে যাবে, আর অতিথিরাও স্বস্তি পাবে। ঘরের যেদিকেই তাকাবেন, সেদিকেই যেন প্রশান্তি মেলে-ঠিক এমনভাবেই সাজাতে হবে ঘরটি।

Banglabid

ঘরের রঙ

চাইলে ঘরের রং বদলে ফেলতে পারেন। এজন্য হালকা রংকে প্রাধান্য দিন। আপনার ঘরের রং যদি সাদা হয়, তাহলে তো খুবই ভালো। সাদা রং মনে প্রশান্তিভাব আনে। তবে দেওয়াল সাদামাটা হলে, সেখানে মেঝেতে একটি রঙিন কার্পেট বিছিয়ে দিতে পারেন।

সাজানো বসার ঘর যেখানে দেয়ালে ছবি ও গাছের ছবি ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

ঘরের পর্দা
ঘরের রঙের সাথে মিলিয়ে পর্দা নির্বাচন করাটা জরুরি। ঘরের রঙ যদি হালকা হয় সেই ক্ষেত্রে কনট্রাস্ট করে একটু গাঢ় রঙের পর্দা ব্যবহার করতে পারেন। আর ঘরের রঙ যদি চটকদার হয়, সেই ক্ষেত্রে হালকা রঙের পর্দা বেঁছে নিতে হবে।

বিভিন্ন রাজনৈতিক দলের শুভেচ্ছা জানাতে উপস্থিত মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাছ রাখুন ঘরে
যেহেতু এখন গরম, তাই ঘরের পরিবেশ ঠান্ডা রাখতে ইনডোর গাছ রাখতে পারেন। এতে পুরো ঘরের সৌন্দর্যই পাল্টে যাবে। ইনডোর প্ল্যান্টগুলোর মধ্যে অ্যালোভেরা, মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু, লিলি কিনে আনুন ও ঘরের বিভিন্ন কোণায় সেগুলো সাজিয়ে রাখুন। এতে ঘরে যেমন সবুজ পরিবেশ পাবেন, ঠিক তেমনি চোখও জুড়াবে সবুজের ছোঁয়ায়।

বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের দাফন সম্পন্ন, লাখো মানুষের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকসজ্জাও করতে পারেন
ঘরের বিভিন্ন স্থানে আলোকসজ্জা রাখতে পারেন। এতে ঘরের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। ল্যাম্প শেড, তারা বা মরিচ বাতিগুলো রাখতে পারেন।

আধুনিক লিভিং রুমের অভ্যন্তরীণ ডিজাইন, সুন্দর সজ্জিত ও আলোকিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সোফার কুশন পাল্টান
সোফা পরিষ্কার করে কুশন পাল্টে ফেলুন ঈদের আগে। বিছানার চাদরও বদলে ফেলুন। পুরো ঘর আবার নতুন রূপে সাজিয়ে তুলুন।

বাড়ির সোফার পাশে বিভিন্ন রঙের কুশন ও সাজানো ঘর. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ড চাউম-দোলনা লাগান বারান্দায়
দরজার সামনে বা বারান্দায় টুং টাং উইন্ড চাউম লাগাতে পারেন। এতে বাতাসে টুং টাং শব্দ হলে দেখবেন মন বেশ ফুরফুরে লাগবে। এতে ঘরের সৌন্দর্যও বাড়বে। আপনার ঘরের বারান্দা যদি বড় হয়, তাহলে একটি দোলনা ঝুলিয়ে দিতে পারেন। এছাড়া বারান্দায় বেশ কিছু গাছ ও মেঝেতে আর্টিফিশিয়াল ঘাস কার্পেটগুলো ব্যবহার করতে পারেন।

বেড়ানোর জন্য সুন্দর সোফা সেট ও ঝুলন্ত চেয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়োজনঈদ আলন্দঈদুল ফিতর ২০২৫ঘর সাজানো
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT