চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে আপনার কথা পাচার করে স্মার্টফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A
স্মার্টফোনে গোপন তথ্য পাচার হচ্ছে, ল্যাপটপের পাশে হাতে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের অজান্তেই আমরা হরহামেশা স্মার্ট ফোন সামনে রেখে অনেক ধরেনের কথা বলি। আমরা মনে করি আমাদের কথা কেউ শুনতে পাচ্ছে না তবে স্মার্টফোনটি ঠিকই সব কথা শুনছে এবং পাচার করছে। তাই তো সামজিক মাধ্যমে কোনো পণ্য সার্চ না দিলেও আমাদের কথা শুনেই বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন সামনে আসতে থাকে।

সম্প্রতি কক্স মিডিয়া গ্রুপের এক গবেষণায় উঠে এসেছে, স্মার্টফোন মানুষের ব্যক্তিগত জীবনে সব কথা শুনে এবং তা পাচার করে এর সম্ভাব্য সম্ভাবনা আছে। স্মার্টফোনের একটি বিশেষ বৈশিষ্ট্যের কারণে লাভবান হচ্ছে বিজ্ঞাপন সংস্থাগুলো।

শুধুমাত্র স্মার্টফোন নয়, স্মার্টটিভি থেকে শুরু করে যাবতীয় গ্যাজেটের মাধ্যমেই নাকি মানুষের ব্যক্তিগত জীবনের উপর নজরদারি করা হচ্ছে বলে সমীক্ষায় জানা গিয়েছে।

স্মার্টফোন, স্মার্টটিভিসহ অন্যান্য যে যন্ত্রগুলিতে ‘বিল্ট-ইন মাইক্রোফোন’ রয়েছে সে সমস্ত যন্ত্রের মাধ্যমেই নাকি নজরদারি চালানো হচ্ছে। ফোনে কোনও কথোপকথন না হলেও তা ‘বিল্ট-ইন মাইক্রোফোন’-এর মাধ্যমে নজরদারি করার প্রক্রিয়ার নাম ‘অ্যাক্টিভ লিসেনিং’।

‘অ্যাক্টিভ লিসেনিং’ প্রক্রিয়ার মাধ্যমে মানুষের কণ্ঠস্বরকে তথ্য হিসাবে গ্রহণ করে মাইক্রোফোন। তার পর সেই তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন সংস্থাগুলো মূল গ্রাহকদের লক্ষ্য করে ‘টার্গেটেড অ্যাডভার্টাইজিং’-এর মাধ্যমে বিজ্ঞাপন দেখানো শুরু করে।

বিজ্ঞাপন সংস্থাগুলির জন্য ‘অ্যাক্টিভ লিসেনিং’ খুবই গুরুত্বপূর্ণ। যারা দিনের কোনও না কোনও সময় কোনও পণ্য নিয়ে আলোচনা করেন তার অর্থ তাঁদের সেই পণ্যটি কেনার সম্ভাবনা রয়েছে। সংস্থার কাছে তারাই মূল ক্রেতা। তাই বিজ্ঞাপন সংস্থাগুলি অনলাইন মাধ্যমে সেই নির্দিষ্ট ক্রেতাদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেখায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর মাধ্যমে বিজ্ঞাপন সংস্থাগুলি অনলাইন মাধ্যমে ‘টার্গেটেড অ্যাডভার্টাইজিং’ প্রক্রিয়াটি চালায়।

Reneta

তবে স্মার্টফোনের নজরদারির হাত থেকে বাঁচার উপায়ও রয়েছে। অধিকাংশ আইফোনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এমন ব্যবস্থা করা হয়েছে যে ছবি বা কথা রেকর্ড করা হলে তা আইফোন ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হয়। এই ব্যবস্থা রয়েছে কয়েকটি অ্যান্ড্রয়েড ফোনেও।

সাধারণত ফোনে কথা না বলা বা ক্যামেরায় ছবি না তোলা সত্ত্বেও যদি স্মার্টফোনে ‘বিল্ট-ইন মাইক্রোফোন’ অথবা ক্যামেরা ব্যবহৃত হয় তবে স্মার্টফোনের স্ক্রিনের কোণের দিকে সবুজ রঙের একটি চিহ্ন ‘নোটিফিকেশন’ হিসাবে দেখা যায়। সবুজ রঙের চিহ্ন দেখে স্মার্টফোন ব্যবহারকারীরা সতর্ক হয়ে যান। তবে ‘অ্যাক্টিভ লিসেনিং’-এর প্রক্রিয়াটি বেআইনি কি না, সেই প্রশ্নেরও উত্তর মিলেছে রিপোর্টে।

তবে স্মার্টফোন কোম্পানিগুলোর দাবি, তারা কোনো বেআইনি কাজ করেছে না, বরং এই সমস্ত কিছুর অনুমতি ব্যবহারকারীদের থেকে তারা আগেই নিশ্চিত করে। স্মার্টফোন ব্যবহারকারীরা মাইক্রোফোন এবং ক্যামেরা ব্যবহারের শর্তে রাজি হলে তবেই সফ্‌টঅয়্যার আপডেট অথবা অ্যাপ ডাউনলোড করা শুরু হয়। অধিকাংশ ক্ষেত্রে বিনা অনুমতিতে ‘অ্যাক্টিভ লিসেনিং’ প্রক্রিয়া শুরু করা যায় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাচারব্যক্তিগত কথাস্মার্টফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT