চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে দূষিত শহরের তালিকা থেকে নাম কাটাবে ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৩
- সেমি লিড, ঢাকা, পরিবেশ
A A
ধুলাবালির কারণে ঢাকা শহরে যানবাহন চলাচল কঠিন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ১২টি সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক প্রায় ১৭ হাজার ৫৪ টন কঠিন বর্জ্য উৎপাদিত হয়। এ বর্জ্যকে সম্পদে রূপান্তর করার লক্ষ্য থেকেই বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার।

এছাড়াও সারাদেশে যে পরিমাণ বর্জ্য জমে, তার ৩০ শতাংশের বেশি হয় রাজধানীতে। ব্যস্ত এই শহরে প্রতিদিন গড়ে ৬৮১ টনের মত বর্জ্য উৎপন্ন হয়। এই সকল বর্জ্যকে ঠিক ভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পটি সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব এবং আধুনিক হওয়ায় এটি পরিবেশের কোন ক্ষতি করবে না। তাছাড়া পানি দূষণ, মাটি দূষণের মতো সংবেদনশীল ক্ষতি থেকে দেশকে রক্ষা করবে। একইসাথে পৃথিবীর অন্যতম দূষিত শহরের তকমা থেকেও নাম কাটাতে সক্ষম হবে ঢাকা।

Banglabid

ঢাকার আমিনবাজারে প্রায় ৮০ একর জমির উপর গড়ে উঠছে ডিএনসিসির ‘বর্জ্য থেকে বিদ্যুৎ প্ল্যান্ট’ প্রকল্প। প্রকল্পটির কাজ জানুয়ারি ২০২৪ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এর আওতায় পুরোদমে শুরু হবে। এই প্রকল্পটির কাজ শেষ করতে সময় লাগবে দু’বছর । ২০২৬ সালের মধ্যে প্রকল্পটি থেকে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। প্রতি ঘণ্টায় উৎপাদন হবে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ। উৎপন্ন বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে স্মার্ট দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাবে আরও একধাপ।

কয়েকটি ভাগে কর্ম সম্পাদন করা হবে এই প্রকল্পের। প্রথমে ৩০ একর ভূমিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইনসেনারেশন প্ল্যান্ট স্থাপন হবে। এছাড়া পরবর্তীতে আরও ৫০ একর ভূমিতে মেডিক্যাল বর্জ্য, ই-বর্জ্য ও ধ্বংসাবশেষ ব্যবস্থাপনার জন্য পরিবেশবান্ধব ল্যান্ডফিল স্থাপন করা হবে। পুরো প্ল্যান্টে থাকবে মোট ৩টি টার্বাইন। এই টার্বাইনের মাধ্যমে প্ল্যান্টে প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য পুড়িয়ে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। আর বর্জ্য পোড়ানোর ছাই সিমেন্ট ফ্যাক্টরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে।

এই পুরো কাজটি তদারকি করছে উত্তর সিটি কর্পোরেশন। মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘অপচনশীল বর্জ্য, ক্ষতিকারক মেডিকেল এবং ই-বর্জ্যও এখানে ব্যবহৃত হবে যার ফলে প্রকৃতি এবং জলবায়ু রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্জ্য পোড়ানোর পর আবার যে ছাই উৎপন্ন হবে তা সিমেন্ট কারখানাগুলোতে কাজে লাগানো হবে যা বাড়তি অর্থনৈতিক সুবিধা দিবে। সব মিলিয়ে বিষয়টা ঢাকাকে বাঁচাবে।’

Reneta

উল্লেখ্য, বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ষষ্ঠ অবস্থানে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৯টা ৫৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

দূষণের শীর্ষে থাকা দিল্লির স্কোর ৩২১ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দূষণ তালিকায় এই শহরের স্কোর ২৮০ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের আরেকটি শহর করাচি। এরপর চতুর্থ অবস্থানে ভিয়েতনামের হ্যানয় এবং পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাতালিকাদূষিত শহর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলি আব্বাসির পরিচালনায় ট্রাম্প রূপে সেবাস্টিয়্যান

পরবর্তী

মার্কিন নাগরিক শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রকারী এক ভারতীয় গ্রেপ্তার

পরবর্তী
প্রোপার্টি কনফিসকেশন নোটিসের ছবি, যেখানে লেখা রয়েছে সম্পত্তি বাজেয়াপ্তের নোটিস. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন নাগরিক শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রকারী এক ভারতীয় গ্রেপ্তার

উগ্রবাদ বিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত ৪ যুবক, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন ও সাইবার স্পেসের মাধ্যমে উগ্রবাদ, গ্রেপ্তার ২

সর্বশেষ

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT