চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গের সব রেকর্ড ভাঙলো ‘হোটেল রিল্যাক্স’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৩
বিনোদন
A A
হোটেল রিল্যাক্স সিনেমার মূল চরিত্ররা একত্রে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড গড়লো কাজল আরেফিম অমির পরিচালিত ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। ঈদুল ফিতরের নতুন এই সিরিজটি ওটিটি প্লাটফর্ম বঙ্গে অতীতের সব রেকর্ড ভাঙলো। বঙ্গ কর্তৃপক্ষ নিশ্চিত করে, মাত্র ৬৭ ঘণ্টায় সিরিজটি এক কোটি মিনিট দেখেছেন দর্শক, যা রীতিমত রেকর্ড!

বঙ্গের চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান জানান, ২৪ এপ্রিল অ্যাপে মুক্তির পর হাজার হাজার দর্শক একসঙ্গে সিরিজটি দেখার চেষ্টা করেন। এ কারণে টেকনিক্যাল সমস্যা মোকাবিলা করতে হয়।

মুশফিকুর রহমান বলেন, লাইভ ক্রিকেট চলাকালীন যেমন চাপ থাকে তারচেয়ে বেশি চাপ সৃষ্টি করে ‘হোটেল রিল্যাক্স’। শুধু বঙ্গ নয়, অল্প সময়ে দেশের ওটিটির সব রেকর্ড ভেঙেছে ‘হোটেল রিল্যাক্স’।

Banglabid

‘প্রিমিয়াম কনটেন্ট হিসেবে দর্শককে এটি পে করে (২০ টাকা) করে দেখতে হচ্ছে। যেভাবে দেখছে শিগগিরই সিরিজটি বঙ্গের টার্গেট ক্রস করবে।’

বিনোদনে ভরপুর ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। পরিচালক অমি বলেন, রিলিজের সঙ্গে সঙ্গে দর্শকদের চাপে বঙ্গের সার্ভার ক্রাশ করে। কনটেন্টটি নির্মাণের শুরু থেকে হাইপ থাকার কারণে মানুষের আগ্রহে ছিল। মুক্তির পরদিন বিকেলে টেকনিক্যাল সমস্যা সমাধান হলে আমরা শেয়ার করি।

‘সীমাবদ্ধতার মধ্য থেকে বড় কাজ করতে চেয়েছি। দর্শকদের প্রতিটি দৃশ্যে আনন্দ দিতে চেয়েছি। ‘হোটেল রিল্যাক্স’র এর ক্ষেত্রে মাউথ পাবলিসিটি বেশি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে, যেই দেখছে সে আরও পাঁচ জনকে দেখার কথা বলছে। এভাবে কাজগুলোকে দর্শক টাকা দিয়ে দেখে সাপোর্ট দিচ্ছে বলে আগামীতে আরও ভালো করার উৎসাহ পাচ্ছি। শুধু আমি একা নই, আমাদের ইন্ডাস্ট্রি ভালো কাজগুলোর সাপোর্ট এলে সামনে আগাবে।’

Reneta

সমাজের কয়েক শ্রেণির মানুষ ঘটনাক্রমে রাজধানীর একটি আবাসিক হোটেলে ওঠে। নানান কিসিমের সেইসব মানুষদের মধ্যে ঘটতে থাকে মজার মজার ঘটনা। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ। এছাড়া এতে অতিথি চরিত্রে চমক হিসেবে থাকছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাষী আলকচিত্রনায়িকাপলাশপাভেলপারসা ইভানাপূর্ণিমাবাচ্চুমারজুক রাসেলমিশু সাব্বিরমুশফিকুর রহমানলামিমালিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিবলুশিমুল শর্মাহোটেল রিল্যাক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আগস্ট ১৫, ২০২৬

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT