চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসাথে তিন সহকারী কোচ নিয়োগ দিল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ০২, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক অধিনায়ক কার্ল হুপার ও বাঁহাতি ব্যাটার ফ্লয়েড রেইফারকে ওয়ানডে দলের সহকারী কোচ নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনও সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাত ও জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাইয়ে প্রধান কোচ ড্যারেন স্যামির সাথে করবেন তারা।

৫৬ বর্ষী ডানহাতি সাবেক ব্যাটার হুপার উইন্ডিজের হয়ে ১০২ টেস্ট এবং ২২৭ ওয়ানডে খেলেছেন। কোচিং ক্যারিয়ারে বিভিন্ন দেশে কাজ করে বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়েছেন। বিগ ব্যাশে ২০২২-২৩ আসরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সহকারী কোচ ছিলেন।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে অ্যান্টিগা হকসবিল এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে দায়িত্ব পালন করেছেন। বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের হাই-পারফরম্যান্স সেন্টারেও কাজ করার অভিজ্ঞতা আছে।

৫০ বর্ষী বাঁহাতি ব্যাটার রেইফার ছয়টি টেস্ট, আটটি ওয়ানডে এবং একটি টি-টুয়েন্টি খেলেছেন। ২০১৯ বিশ্বকাপের সময় রেইফার উইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন। ডানহাতি সাবেক মিডিয়াম পেসার উইন্ডিজ এ-দল, ছেলেদের সিনিয়র দল, অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ এবং ২০২১ সালে জ্যামাইকা তালাহওয়াশের দায়িত্ব সামলেছেন।

নিউজিল্যান্ডের ৪২ বর্ষী বাঁহাতি সাবেক অলরাউন্ডার ফ্র্যাঙ্কলিন ৩১ টেস্ট, ১১০ ওয়ানডে এবং ৩৮টি টি-টুয়েন্টি খেলেছেন। ইংলিশ কাউন্টি সাইড ডারহামের প্রধান কোচ, বার্মিংহাম ফনিক্সের সহকারী কোচ এবং আইএল টি-টুয়েন্টিতে এমআই এমিরেটসের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন।

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজকাউন্টিনিউজিল্যান্ডরেইফারলিড স্পোর্টসসিপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনেত্রী আদা শর্মার পরিশ্রম বৃথা যায়নি

পরবর্তী

বাজেটে জিডিপি অনুপাতে শিক্ষা বরাদ্দ কমেছে

পরবর্তী
শিক্ষা ও অর্থনীতির জন্য বাজেটের বরাদ্দের তথ্য দেখাচ্ছে একটি সরকারি বিল্ডিং. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে জিডিপি অনুপাতে শিক্ষা বরাদ্দ কমেছে

অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে দুই কর্মকর্তা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেইল করিনি, আগামীতেও ফেইল করব না: অর্থমন্ত্রী

সর্বশেষ

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT