বাংলাদেশ

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দিচ্ছেন, চারজন কর্মকর্তা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের চলমান পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, জনগণকে বলবো আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না। আর পুলিশকে বলবো তারা আরও সক্রিয় হওয়ার জন্য। কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর জনসংখ্যাও আমরা বাড়াবো।

গত কয়েকদিন ধরেই সারা দেশে ছিনতাই, ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে এ সপ্তাহে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেন।

পরে মধ্যরাতে সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসরদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি।

বিষয়:জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…