চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-সৌদির ‘ভয়ে’ দ্বিগুণ করা হচ্ছে হালান্ডের বেতন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে নতুন করে বিশাল চুক্তির প্রস্তাব করেছে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি। নতুন চুক্তিতে ২৩ বর্ষী তারকাকে বর্তমান বেতনের দ্বিগুণ অর্থ দেবে ক্লাবটি। রিয়াল মাদ্রিদ ও সৌদি প্রো লিগের বিশাল অর্থের ভয়ে এমন সিদ্ধান্ত, খবর ইউরোপিয়ান সংবাদমাধ্যমে।

নরওয়ে তারকা সপ্তাহে ৩ লাখ ৭৫ হাজার ইউরো বেতন পাচ্ছেন সিটিতে। যা তাকে সিটি অধিনায়ক কেভিন ডি ব্রুইনের সাথে যৌথভাবে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ে পরিণত করেছে।

তারপরও গোলমেশিনকে নিয়ে আশঙ্কার মধ্যে ইংলিশ জায়ান্ট দলটি। তাকে দীর্ঘসময় ইতিহাদে ধরে রাখার নিশ্চয়তা পেতে, একই সাথে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ বা সৌদি আরবের অর্থে যেন প্রলুব্ধ না হন, সেজন্য এমন চেষ্টা।

বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক তারকাকে ২০২৭ সালের জুন পর্যন্ত রাখতে চায় সিটিজেন দলটি। হালান্ড রাজি হলে তাকে শুধু সপ্তাহে ৬ লাখ ইউরো বেতনই দেবে ক্লাবটি। নতুন চুক্তি হলে গত মৌসুমের গোল্ডেন বুটজয়ী তারকার আয় বাড়বে প্রায় ৬১ শতাংশ।

গত মৌসুমে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে যোগ দেন উয়েফার বর্ষসেরা ফুটবলার আর্লিং হালান্ড। প্রথম মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড ৫২ গোল করেন নরওয়ের তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় ক্লাব হিসেবে পেপ গার্দিওলার অধীনে ট্রেবল জেতে ম্যানচেস্টার সিটি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইতিহাদইপিএলগার্দিওলাজার্মানডর্টমুন্ডডি ব্রুইননরওয়েম্যানচেস্টার সিটিরিয়াললিড স্পোর্টসসিটিজেনস্পেনহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT