চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুলটা ছিল আমাদের’, হারের পর বাংলাদেশ অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
রেজাউল করিম বাবু

রেজাউল করিম বাবু

ফিল্ড হকি বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নিতে তিন ম্যাচের প্লে-অফে প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছে রেজাউল করিম বাবুর দল। সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা। ম্যাচের পর নিজেদের হারের পিছে ভুলগুলো তুলে ধরেছেন স্বাগতিক অধিনায়ক।

রেজাউল করিমরা এতো বড় হারের জন্য প্রস্তুত ছিলেন না। অধিনায়ক বললেন, ‘​নিশ্চিতভাবে ৮-২এর জন্য প্রস্তুত ছিলাম না। আমাদের পরিকল্পনা ছিল অন্যরকম, সে অনুযায়ী খেলতে পারিনি। আর পেনাল্টি কর্নারগুলোতে যদি আমরা, যে যে দুটি পোস্টে লেগেছে, ওই দুটি যদি গোল হতো, হয়তবা ব্যবধান আরেকটু কমে আসত। টেকনিক্যাল কিছু ভুলের কারণে আমরা তিন-চারটা হজম করেছি। চেষ্টা করব পরের ম্যাচে ভুলগুলো শোধরানোর জন্য।’

‘​পাকিস্তানের সাথে আমরা সবসময় ফুল প্রেসে খেলতে পারব না। ওদের সাথে আমাদের শারীরিক সক্ষমতার একটা পার্থক্য আছে। সেজন্য আমাদের কৌশলে কিছুটা পরিবর্তন ছিল। দ্বিতীয়ার্ধে কোচ মনে করেছেন, আমরা একটু চড়াও হয়ে খেলতে পারি, সেখান থেকেই আমাদের একটু প্রেসিংয়ে যাই।’

‘ভুলটা ছিল আমাদের, যেমন আমরা যখন অ্যাটাকে যাচ্ছিলাম, কাউন্টার কন্ট্রোলটা করতে পারিনি। সেটা আমাদের ব্যক্তিগত ভুল। যেমন ডিফেন্সের ব্যক্তিগত ভুলের কারণে গোলগুলো হয়েছে। জেনারেলি স্টপিং মিসগুলো হওয়ার কথা না, সেখানে আমরা স্টপিং তিনটা মিস করেছি। এটা আমাদের ব্যর্থতা, যেহেতু আমরা স্টপিং মিস করেছি, এখানে আরও সতর্ক হওয়া উচিত খেলার সময়।’
​
প্রথম কোয়ার্টারের তিন মিনিটের দিকে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করেছিলেন রোমান সরকার। তার মাথায় স্টিকের আঘাত লাগে, আহত হয়ে হাসপাতালে যেতে হয় স্বাগতিক তারকাকে। সেটি নিয়েও বললেন অধিনায়ক।

‘আধুনিক হকিতে এখন আর পজিশন বলে কিছু নাই। যেকোনো প্লেয়ার যেকোনো জায়গায় খেলতে পারেন। যদি পাকিস্তানের খেলা দেখেন, ওদের ডিফেন্সে কিন্তু ফরোয়ার্ড এসেও খেলেছে। আর সবুজের ব্যাপারটা কোচ মনে করেছে, সে আক্রমণে সহায়তা করতে পারবে। তার গোল করার ক্ষমতা ভালো , স্কোরিং পাওয়ারটা ভালো, এজন্য তাকে আক্রমণে রাখা হয়েছে। অনেকটাই প্রভাব পড়েছে। কারণ রোমান আমাদের টিমের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। তার শূন্যতা আসলে জুনিয়ররা পূরণ করতে পারেনি। সে থাকলে হয়তবা আরেকটু আমরা সাপোর্ট পেতাম।’

বড় ব্যবধানে হারের মাঝেও কিছু ক্ষেত্রে সফল ছিল বাংলাদেশ। অধিনায়ক বললেন, ​​‘​পজিটিভ যেটা হচ্ছে, পেনাল্টি কর্নারে গোল কত কম খাওয়া যায়, সেদিক থেকে আমরা একটু সফল হয়েছি বলতে পারেন। তবে আমাদের ফরোয়ার্ডরা বল অনেক কম পেয়েছে। এই জিনিসগুলো নিয়ে পরের ম্যাচে হয়তবা কাজ করলে আরও ভালো হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানফিল্ড হকি বিশ্বকাপ বাছাইপর্ববাংলাদেশরেজাউল করিমলিড স্পোর্টসহকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT