চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইন ও সাইবার স্পেসের মাধ্যমে উগ্রবাদ, গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

অনলাইন ও সাইবার স্পেসের মাধ্যমে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র দুজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গ্রেপ্তাররা হলেন- মো. ওমর ফারুক ওরফে এস.এম রোকনুজ্জামান ওরফে আবদুল্লাহ ওরফে ওসমান (২৮) ও মো. আসিফ শাহরিয়ার ওরফে সোহেল হাট ওরফে জাদ্দারি বিশ্বাস (২১)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানান এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মাহফুজুল আলম রাসেল।

তিনি বলেন, এটিইউয়ের নিজস্ব নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরের রামচন্দ্রপুর কেদুর মোড় বৌ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ‘হিযবুত তাহরীর’র কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, হিযবুত তাহরীরের প্রচারপত্র, এজেন্ডা সম্বলিত হিযবুত তাহরীরের উদ্দেশ্য, কার্যক্রম, খিলাফত প্রতিষ্ঠার আহবান, দল গঠনের প্রক্রিয়া, রাষ্ট্র ও গণতন্ত্র বিরোধী লেখনীসহ বিপুল পরিমাণ উগ্রবাদী দালিলিক কাগজপত্র উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল আরও বলেন, গ্রেপ্তাররা রাজশাহী মহানগরের রামচন্দ্রপুর কেদুর মোড় বৌ বাজারের একটি বাসা ভাড়া নিয়ে গোপনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের কার্যক্রম পরিচালনা, সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে গোপন বৈঠকে বসে সরকার উৎখাত ও তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার ষড়যন্ত্রে নিয়োজিত ছিল। গ্রেপ্তার ওমর ফারুক ওরফে এস.এম রোকনুজ্জামান ওরফে আবদুল্লাহ ওরফে ওসমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০২০ সালে স্নাতক সম্পন্ন করে বর্তমানে একটি হার্ডওয়ার কোম্পানিতে কর্মরত।

এটিইউয়ের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসিফ শাহরিয়ার ওরফে সোহেল হার্ট ওরফে জাদ্দারি বিশ্বাস বর্তমানে রাজশাহী সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগে স্নাতক প্রথম বর্ষের ছাত্র।

Reneta

গ্রেপ্তাররা প্রায় ৫ বছর ধরে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীররের কার্যক্রমের সঙ্গে জড়িত। তারা উভয়েই রাজশাহী অঞ্চলে হিযবুত তাহরীরের অন্যতম সংগঠক হিসেবে কাজ করে আসছে।

গ্রেপ্তাররা বিভিন্ন এনক্রিপ্টেড মোবাইল অ্যাপস ব্যবহার করে সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছিলো। হিযবুত তাহরীরের অন্যান্য সদস্যদের সহায়তায় রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, হত্যা, দেশে অস্থিতিশীলতা ও অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে সরকার বিরোধী পোস্টারিং, অনলাইন ও সাইবার স্পেসের মাধ্যমে উগ্রবাদী, জননিরাপত্তা বিঘ্ন, জনমনে ত্রাস ও আতংক সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করে আসছিলো।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিইউগ্রেপ্তার ২হিজবুল তাহরীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা

জুন ২৭, ২০২৬

মেসিকে বেঞ্চে রেখে জর্ডান ম্যাচ শুরু করবে আর্জেন্টিনা

জুন ২৭, ২০২৬

দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুন ২৭, ২০২৬

কাঁটাবনের আল বারাকা টাওয়ারে আগুন, ধোঁয়ায় শ্বাসরোধে নিহত ২

জুন ২৭, ২০২৬

নকআউটে এবারের ‘বিস্ময়’ কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT