চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০২৬
রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ঢাকা মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে দিনব্যাপী এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চলমান অন্যায়-অবিচার বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়- আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। কিন্তু এটা দুঃখজনক যে, ইসলামী বিধি-বিধানের প্রতি মানুষের এক ধরনের ভীতি রয়েছে। দ্বীনের ব্যাপারে বিভিন্ন উগ্রগোষ্ঠীর বিকৃত চিন্তাধারা ও কর্মকাণ্ড মানুষের মধ্যে এই ইসলামভীতি তৈরি করেছে।

হেযবুত তওহীদের এমাম বলেন, ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ও মানবিক জীবনব্যবস্থা, যা সকল ধর্ম ও মতের মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। রাসুলুল্লাহ (স.) ও তাঁর সাহাবীরা যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে সকল ধর্ম ও বিশ্বাসের মানুষের অধিকার সংরক্ষিত ছিল। ইসলামের সেই সঠিক রূপটি এখন মানুষের সামনে অনুপস্থিত।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের এই শীর্ষ নেতা বলেন, দ্বীন প্রতিষ্ঠা করতে হলে জনমত গড়ে তোলা অপরিহার্য। এক্ষেত্রে ইসলামের সঠিক আদর্শ মানুষের সামনে তুলে ধরতে হবে। তাদেরকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ করতে হবে।

এসময় হেযবুত তওহীদের সাংগঠনিক কার্যক্রম ও প্রচার-প্রচারণায় একটি বিশেষ গোষ্ঠী প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন এমাম সেলিম।

Reneta

তিনি বলেন, ধর্মীয় অসহিষ্ণুতা ও উগ্রবাদের বিরুদ্ধে কথা বলায় তারা হেযবুত তওহীদের সদস্যদেরকে আক্রমণ করছে। এ ব্যাপারে সরকার ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সকল নাগরিকের মতো হেযবুত তওহীদের সদস্যদেরকেও নিরাপত্তা দেয়ার ব্যাপারে রাষ্ট্র দায়বদ্ধ।

কর্মী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, উপদেষ্টা খাদিজা খাতুনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সম্মেলনহেযবুত তওহীদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT