চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে স্কুল শিক্ষকের মাধ্যমে জঙ্গি সংগঠনে মাহামুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০৯ সালে এসএসসি এবং ২০১১ সালে এইচএসসি সম্পন্ন করে মো. মাহামুদ হাসান (৩০)। পরে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় হতে বিবিএ সম্পন্ন করে।

মাহামুদ ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকের মাধ্যমে “হিযবুত তাহরীর” সংগঠনের সাথে সম্পৃক্ত হয়। সে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গীবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হিযবুত তাহরীর” শীর্ষ নেতা এবং দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য মো. মাহামুদ হাসানকে গ্রেপ্তার করে র‌্যাব-২।

শুক্রবার র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক এসব তথ্য জানান।  তিনি বলেন, মো. মাহামুদ হাসান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর এর শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তার নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন মসজিদের সামনে “হিযবুত তাহরীর” সদস্যদের নিয়ে ঝটিকা মিছিল করে থাকে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিটিং করে “হিযবুত তাহরীর” লিফলেট এবং পোষ্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে থাকে।

র‌্যাব-২ এর এই কর্মকর্তা বলেন, এজাহার ও চার্জশীটভুক্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে বের হয়ে পলাতক থেকে দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে এবং জঙ্গী সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে। মাহামুদ হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর ও পল্টন থানায় তিনটি মামলা রয়েছে। মোহাম্মদপুর থানার মামলায় বিজ্ঞ আদালতের রায়ে দুই বছর সশ্রম কারাদণ্ড হয়। কিন্তু বিজ্ঞ আদালতের রায় ঘোষণার সময় সে পলাতক ছিল।

মাহামুদের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হিযবুত তাহরীর” অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে। এছাড়াও মাহামুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব কর্মকর্তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাব-২শীর্ষ নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT