চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছরের সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

ঢাকার পুঁজিবাজারে লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা, যা চলতি বছরে সর্বোচ্চ। পাশাপাশি দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। এই প্রথম ২০২৫ সালে লেনদেন ৫০০ কোটি ছাড়াল।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সারাদিনে ৫১৯ কোটি টাকার শেয়ার এবং লেনদেন হয়েছে। এর আগে ২১ জানুয়ারি সর্বোচ্চ ৪৯৯ কোটি টাকা লেনদেন হয়েছে। এক দিনের হিসাবে লেনদেন বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা।

লেনদেনের পাশাপাশি ডিএসইতে বেড়েছে সূচক এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধানসূচক ডিএসইএক্স বেড়েছে ১৭ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৩ পয়েন্ট এবং বাছাইকৃত শেয়ার ব্লু-চিপ বেড়েছে ১ পয়েন্ট।

লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৫, কমেছে ১১৯ এবং অপরিবর্তিত আছে ৬৫ কোম্পানির শেয়ারের দাম। ক্যাটাগরির হিসাবে ‘এ’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ১২০, কমেছে ৬১ এবং অপরিবর্তিত আছে ৩৮ কোম্পানির শেয়ারের দাম।

‘বি’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ৪৭, কমেছে ২৪ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম। ‘জেডে’ ৪৮ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৪ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগরই দাম ছিল অপরিবর্তিত। ১৯ কোম্পানির দামে আসেনি কোনো পরিবর্তন। দাম বেড়েছে ১০ এবং কমেছে ৮ কোম্পানির।

Reneta

সারাদিনে ব্লক মার্কেটে ২৯ কোম্পানির শেয়ার বেচাকেনা হয়েছে। এসব কোম্পানির মোট ৪৫ লাখ শেয়ার ৩৭ কোটি টাকায় বিক্রি হয়েছে। এসিআই লিমিটেড সর্বোচ্চ ২৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

ডিএসইতে ১০ শতাংশ দাম বেড়ে লেনদেনের শীর্ষে আছে এম এল ডায়িং লিমিটেড। অন্যদিকে ৪ দশমিক ১৩ শতাংশ দাম হারিয়ে তলানিতে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

সূচক বেড়েছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট। লেনদেন হওয়া ২২২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬, কমেছে ৬৮ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।

একদিনে সিএসইতে মোট ৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দরবৃদ্ধিতে শীর্ষে আছে সামিট পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ২৭ শতাংশ। অন্যদিকে ৯ দশমিক ৮৫ শতাংশ দাম কমে তলানিতে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স দুটি খসড়া প্রস্তাব পেশ করেছে। প্রস্তাবে টাস্কফোর্সের পক্ষ থেকে মিউচুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন ঋণের বিষয়াদি যুগোপযোগী করার সিদ্ধান্তের সুপারিশ করা হয়েছে বলে নিশ্চিত করেছে কমিশন।

দেশের পুঁজিবাজার সংস্কার এবং উন্নয়নে দ্রুত সময়ের মধ্যে টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা স্টক এক্সচেঞ্জপুঁজিবাজারসর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিনালিসিমার ভেন্যু হিসেবে বার্নাব্যুর নাম প্রস্তাব, রাজী নয় আর্জেন্টিনা

মার্চ ১২, ২০২৬

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

মার্চ ১২, ২০২৬

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

মার্চ ১২, ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

মার্চ ১২, ২০২৬

মাত্র ২৭ বছর বয়সেই নিজেকে শেষ করলেন এই অভিনেতা

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT