চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রেস সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ, রাজনীতি
A A
তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রেস সচিব. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে দলটি সরকারের কাছে যা যা চাচ্ছে, সেভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, আমরা তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। তার প্রয়োজনীয় যে নিরাপত্তা (সিকিউরিটি) দরকার, সে বিষয়ে আমাদের সঙ্গে তার দলের আলাপ হচ্ছে। তারা যতটুকু চাচ্ছেন, বিএনপির সঙ্গে কথা বলে সেগুলো তদারকি (লুক আফটার) করা হচ্ছে।

Banglabid

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। নির্বাচন কমিশন দল হিসেবে নিবন্ধন বাতিল করেছে। সেজন্য এ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ অগ্রাধিকার (প্রায়োরিটি) দিয়ে তদন্ত (ইনভেস্টিগেট) করছে। সব নিরাপত্তা সংস্থা এটি নিয়ে কাজ করছে। পুলিশসহ অন্যান্য সংস্থাগুলো তদন্ত করে মূল সন্দেহভাজন না হলেও আশেপাশে ছিলেন এমন অনেককে আটক করা হয়েছে। আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্র (ক্লু) পাচ্ছি।

শফিকুল আলম বলেন, ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং যারা জড়িত ছিলেন, ভিডিও এবং ভিজ্যুয়াল দেখে অন্তত ১২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আজ আইন উপদেষ্টা জানিয়েছেন, এই মামলার বিচার হবে দ্রুত বিচার আইনে। সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আপনারা দেখেছেন দুর্গাপূজার সময় এবং অন্যান্য বড় ধর্মীয় উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ছিল।

Reneta

তিনি বলেন, ডেইলি স্টার এবং প্রথম আলোর ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেককে ভিডিও এবং ভিজ্যুয়াল দেখে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের কাছে আলামতও পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন (রেজিস্ট্রেশন) বাতিল করেছে। সেজন্য আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানপ্রধান উপদেষ্টাপ্রেস সচিববিএনপিভারপ্রাপ্ত চেয়ারম্যানশফিকুল আলম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়াজ সুস্থ আছেন, মৃত্যুর খবর গুজব

পরবর্তী

নৌবাহিনীকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বিমান বাহিনী

পরবর্তী
নৌবাহিনী ও বিমান বাহিনী দলের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবাহিনীকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বিমান বাহিনী

দুই যুবক outdoors হাসি ও আনন্দের সাথে একসাথে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গল্প চুরির অভিযোগে আইনি জটে অস্কারে শর্টলিস্টেড ছবি ‘হোমবাউন্ড’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT