চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে জায়গামতো রাখতে হাইকোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ন ১৪, আগস্ট ২০২৫
- সেমি লিড, আদালত, জনপদ, সিলেট
A A

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পর্যটন স্পট থেকে লুট হওয়া সাদা পাথর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় উদ্ধার করে ৭ দিনের মধ্যে একই স্থানে এনে রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আর এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আগামী বৃহস্পতিবার আদালতে দাখিল করতে বলা হয়। সেই সাথে বুয়েটের একজন অধ্যাপককে নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করতে নির্দেশ দিয়েছেন আদালত এবং ওই কমিটিকে ভোলাগঞ্জ পর্যটন স্পটের পরিবেশগত কি ক্ষতি হয়েছে তা নিরূপণ করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। আর পাথর লুটের ঘটনার সাথে জড়িতদের নাম-ঠিকানা প্রতিবেদন আকারে দাখিল করতে স্থানীয় প্রশাসনের প্রতি নির্দেশ দেয়া হয়। এছাড়া দিন ও রাতে যাতে কেউ পাথর অপসারণ করতে না পারে সে জন্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্থানীয় প্রশাসনকে একটি মনিটরিং টিম গঠন করতে বলা হয়।

বিভিন্ন পত্রিকা প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে করা এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

এদিকে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পর্যটন স্পষ্ট থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল বুধবার করা আরেকটি রিট শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবীর করা রিটটি শুনানির জন্য আজ উপস্থাপন করা হলে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ রোববার শুনানির দিন ধার্য করেন।

Reneta

সম্প্রতি প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের লাগামহীন লুটপাটে হারিয়ে যাওয়ার উপক্রম হয়, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সাদাপাথরসহ সিলেটের পাথর কোয়ারিগুলো।

ট্যাগ: ভোলাগঞ্জলুট হওয়া পাথরসাদা পাথরহাইকোর্টহাইকোর্টের নির্দেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT