চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুকের মধ্যে আগুন’ নিয়ে হাইকোর্টের রুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৩
আদালত, বিনোদন
A A

ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ প্রচার কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এটির প্রদর্শন বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

প্রয়াত নায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরীর করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সগির আনোয়ার, বারিস্টার চৌধুরী মুর্শেদ কামাল টিপু। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এ. কে. খান উজ্জল, মশিউর রহমান রাহাত, বিরোজা বালা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে সালমান শাহ ও তার মা নীলা চৌধুরীকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিকভাবে হেয় করার অভিযোগে ওয়েব সিরিজটি প্রচার বন্ধের হাইকোর্টে রিট করেন সালমানের মা নীলা চৌধুরী। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট মঙ্গলবার (৪ এপ্রিল) রুল জারি করেছেন।

বিটিআরসির চেয়ারম্যানসহ রিটের বিবাদী জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার সচিব, ওটিটি প্লাটফর্ম হইচই ও ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের পরিচালক তানিম রহমান অংশুকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।’

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটি গত ২ মার্চ মুক্তি পেয়েছে। ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আবু হোরায়রা তানভীর, তমা মির্জা, শাহনাজ সুমি, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, তারিক আনাম খান, গাজী রাকায়েতসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বআবু হোরায়রা তানভীরইয়াশ রোহানওয়েব সিরিজগাজী রাকায়েততমা মির্জাতানিয়া আহমেদতারিক আনাম খানতৌকীর আহমেদবুকের মধ্যে আগুনলিড বিনোদনশাহনাজ সুমিহইচইহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে মোদির নীতি, বহরের গাড়ি অর্ধেকে নামানোর নির্দেশ

মে ১৩, ২০২৬

এপ্রিলে সড়কে ঝরল ৫১০ প্রাণ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭তম বিসিএসে আরও ৯৬ বঞ্চিত প্রার্থীর নিয়োগ

মে ১৩, ২০২৬

সম্ভ্রম দিয়ে পরিবার বাঁচানো সেই বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই: বিদায় রাষ্ট্রীয় মর্যাদায়

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরুষের লুকানো শুক্রাণু খুঁজে দিচ্ছে এআই

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT