চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেনিসের হল অব ফেমে লেটন হিউইট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ন ১৭, জুলাই ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

দুবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন এবং বিশ্বের সাবেক এক নম্বর লেটন হিউইট আন্তর্জাতিক টেনিসের হল অব ফেমে জায়গা করে নিয়েছেন। ১৯৯৮ সালে যে কোর্টে কিশোর বয়সে অজি আইকন প্রথম এটিপি গ্রাস কোর্ট ম্যাচ জিতেছিলেন, সেখানেই তাকে হল অব ফেমে অন্তর্ভুক্তের জমকালো আয়োজন হয়েছে।

২০২১ সালে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। হিউইট অস্ট্রেলিয়া থেকে গতবছর যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে অবস্থিত হল অফ ফেমে যেতে পারেননি। সেজন্য আনুষ্ঠানিকতা একবছরের জন্য স্থগিত করা হয়েছিল।

হিউইট ২০০১ সালে ইউএস ওপেন এবং ২০০২ সালে উইম্বলডন শিরোপা জেতেন। ক্যারিয়ারের মোট ৩০টি এটিপি শিরোপা জেতার পাশাপাশি ৪১ বর্ষী সাবেক ১৯৯৯ এবং ২০০৩ সালে অস্ট্রেলিয়ার ডেভিস কাপের ট্রফি জয়ে ভূমিকা রেখেছিলেন।

বিলম্বে হলেও অব ফেমে জায়গা পাওয়াকে ইতিবাচকভাবেই দেখছেন হিউইট, ‘মনে করি কিছু সঠিক শব্দ বলার জন্য আমার অতিরিক্ত বছর পাওয়া দরকার ছিল। এটা আমার জন্য এক অবিশ্বাস্য সম্মান। আমার পরিবার এবং বন্ধুদের এখানে থাকতে পারা এটাকে আরও বিশেষ করে তুলেছে।’

‘প্রজন্ম ধরে খেলতে পেরেছি তাই নিজেকে ভাগ্যবান মনে করি। আন্দ্রে আগাসি এবং পিট সাম্প্রাসের মতো আমার নায়কদের পাশাপাশি কিংবদন্তি রাফায়েল নাদাল, রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচের বিপক্ষে খেলতে পেরেছি।’

ছেলেদের এককে ক্যারিয়ারে ৮৭৮ ম্যাচ খেলেছেন হিউইট। যার মধ্যে ৬১৬টিতে জিতে কোর্ট ছেড়েছেন। ১৯৯৮ সালে অ্যাডিলেডে প্রথম এটিপি শিরোপা জিতেছিলেন। ২০১৪ সালে হল অব ফেম ওপেনে আইভো কার্লোভিচকে হারিয়ে ক্যারিয়ারের শেষ এটিপি ম্যাচটি জিতেছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএস ওপেনউইম্বলডনএটিপিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নদীতে ডুবে যাওয়া বাস উদ্ধারে অভিযান চলছে, তদন্ত কমিটি গঠন

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT