চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামালপুরে মুক্তিযোদ্ধা সাদেক হত্যার প্রতিবাদে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৩
জনপদ, জামালপুর
A A
জামালপুরে মানববন্ধনে মুক্তিযোদ্ধা সাদেক হত্যার প্রতিবাদে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাফিজ রায়হান: জামালপুরে ১১ নং সেক্টরের মুক্তিযোদ্ধা সাদেক আলীর হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জামালপুর জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, যাদের জন্য আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি, জাতির এই সূর্যসন্তানদের এমন করুণ পরিণতি আমরা মানতে পারি না। স্বাধীনতার ৫২ বছর পর এসে একজন বীর মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হবে, এমন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি না। এসময় বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের ফাঁসি দাবি করেন বক্তারা।

Banglabid

সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ জামালপুর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তা আহাম্মেদ, জেলা মুজিব বাহিনীর সাবেক প্রধান মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশনের জেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হিরু, দেওয়ানগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এডভোকেট খায়রুল ইসলাম খুররমসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান জমালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১ জুলাই দুপুরে জামালাপুরের ইসলামপুরের রৌহারকান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা সাদেক আলীকে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে স্থানীয় দুর্বৃত্তরা। পরবর্তীতে ২ জুলাই ভিকটিমের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে ১২ জনকে আসামী করে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টুইটারকে প্রতিযোগিতায় ফেলতে মেটা’র নতুন অ্যাপ

পরবর্তী

শুটিংয়ে দুর্ঘটনার শিকার শাহরুখ খান, নাকে চোট

পরবর্তী
শাহরুখ খান সমুদ্রের পেছনে sunglasses পরে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিংয়ে দুর্ঘটনার শিকার শাহরুখ খান, নাকে চোট

ফুটবল খেলোয়াড় জোতা আল ইত্তিহাদে যোগ দেওয়ার পর উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজেমা-কন্তের পর আল ইত্তিহাদে গেলেন জোতা

সর্বশেষ

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT