চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঘাত পেয়েছি সত্য, কিন্তু নিজের সততার উপর পূর্ণ বিশ্বাস আছে

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
২:৩৬ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির মোবাইল ফোন রেকর্ড ফাঁস হয়েছিল গেল সপ্তাহে। যে কলটি মুরাদ হাসান করেছিলেন চিত্রনায়ক ইমনের ফোনে। সেই কল রেকর্ড ফাঁস হলে সমালোচনার মুখে পড়তে হয় এ অভিনেতাকেও।

নিজের অবস্থান পরিস্কারের জন্য স্বেচ্ছায় ডিবি ও র‍্যাব কার্যালয়ে গিয়েছিলেন ইমন। জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইমনের ‘অনৈতিক সম্পৃক্ততা’ খুঁজে পায়নি। সেই মানসিক ধকল কাটিয়ে অনেকটা স্বস্তিতে ফিরেছেন চিত্রনায়ক ইমন।

এরমধ্যেই এ অভিনেতার ‘আগামীকাল’ নামের একটি সিনেমা মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর। সিনেমাটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। যিনি নাটক নির্মাণ করে সুনাম অর্জন করেছেন। ‘আগামীকাল’ তার প্রথম সিনেমা।

Banglabid

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে চিত্রনায়ক ইমন বলেন, সাইকো থ্রিলার ধাঁচের সিনেমা ‘আগামীকাল’। এক কথায় গল্প নির্ভর সিনেমা। পরিচালক অঞ্জন দার প্রথম সিনেমা। অনেক বছর যাবত বিভিন্ন গল্পে নাটক পরিচালনা করে তিনি অভিজ্ঞ হয়েছেন।

ইমন বলেন, নাটক থেকে এসে অমিতাভ রেজা, গিয়াস উদ্দিন সেলিম, দীপঙ্কর দীপনরা সাফল্য পেয়েছেন। একই অভিজ্ঞতা নিয়ে অঞ্জন এসেছেন। গল্পের প্রয়োজনে উনি বিভিন্নভাবে এ সিনেমাতে আমিসহ অনেকেই আছেন, তাদের উপস্থাপন করেছেন।

ইমন মনে করেন, করোনা পরবর্তী ভালো সিনেমা ছাড়া ইন্ডাস্ট্রি চাঙ্গা হবেনা না। তার মতে, ‘আগামীকাল’ একটি ভালো সিনেমা।

Reneta

তিনি বলেন, দর্শক এখনও শতভাগ হলে যাওয়া শুরু করেনি। তারপরেও আমাদের দেশে সাইকো থ্রিলার স্বাদের সিনেমা কম হয়। যারা এই ধরনের গল্প পছন্দ করে তাদের হলে গিয়ে সিনেমাটি দেখা উচিত। আমি হিট ফ্লপের যুক্তিতে যাবো না। এই সময়ে এসে একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে। দর্শকদের এখন হলে আশা উচিত। সিনেমা হলে গিয়ে আমাদের উৎসাহ দেয়া উচিত ।

ব্যক্তিগত জীবনে ‘অপ্রীতিকর ঘটনা’ সিনেমা বা ক্যারিয়ারে কোনো বাজে প্রভাব ফেলবে না উল্লেখ করে ইমন বলেন, কয়েক মিনিটের একটা ফোন কলের উপর ভিত্তি করে মানুষকে বিচার করা যায় না। যারা আমাকে ভালোবাসে তারা জানে আমি কেমন। একেবারে প্রথমদিন থেকে আমি প্রত্যেকটা গণমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছি। নিজেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। সবকিছু মিলিয়ে মানুষ আসল ঘটনা বুঝতে পেরেছে। তারা আমার পাশে ছিল, আছে এবং আগামীতে থাকবে।

ইমন বলেন, আমি কেমন মানুষ আমার সহশিল্পীরা জানেন। মাহি নিজেও জানে ঘটনাটা কী ছিল। তবে ঘটনাটা ঘটার পর নিজের কাছে খুব খারাপ লেগেছে। একদিন না একদিন সবাই বলবে ইমন ঠিক ছিল। তার কোনো দোষ নেই। এই খারাপ সময়টা আমি মনে করতে না চাইলেও হয়তো মনে থাকবে। সবচেয়ে বড় কথা নিজের সততার উপর নিজের পূর্ণ বিশ্বাস আছে, আঘাত পেয়েছি এটা সত্য। আমার সহধর্মিণী জানে আমি কেমন। সে আমাকে ‘ডোন্ট ওরি’ বলে মানসিক সাপোর্ট দিয়েছে।

নায়ক ইমন শিল্পী সমিতির বর্তমান কমিটির আন্তর্জাতিক সম্পাদক। নিজে সংগঠনটির নেতৃত্বে থেকেও সংগঠনের কাউকেও পাশে পাননি বলে জানালেন। বলেন, শিল্পী সমিতি থেকে কাউকে পাশে পাইনি। প্রথমদিন সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ খান একবার ফোন দিয়েছিল। ধরতে না পেরে পরে কল ব্যাক করলে সে ধরেনি। আর কাউকেই পাইনি। সাতদিন পর সোমবার (১৩ ডিসেম্বর) মিশা ভাই কল করে বলে আমেরিকা থেকে দেশে এসেছি। পাশে আছি। কিন্তু সাতদিন পর সব বিপদ কেটে যাওয়ার পর পাশে আছি বলে লাভটা কী?

তিনি বলেন, নাটকের শিল্প সংঘকে দেখলাম তাহসান-মিথিলা-ফারিয়ার নামে মামলা হওয়ায় পাশে থাকার বিজ্ঞপ্তি দিয়েছে। কিন্তু চলচ্চিত্রের শিল্পী সমিতি তা করেনি। কোনো দোষ করলাম না তাও এই সংগঠন থেকে একটা ফোনও পেলাম না, মানসিক সাপোর্ট তো অন্তত দেয়া যেতো। সামনে নির্বাচন আছে। যে সংগঠনের সদস্যরা খারাপ সময়ে শিল্পীদের পাশে থাকে না তাদের সঙ্গে নির্বাচন করবো না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ রেজাআগামীকালগিয়াস উদ্দিন সেলিমচিত্রনায়কচিত্রনায়ক ইমনজায়েদডিসেম্বরনায়কপ্রতিমন্ত্রীমাহিয়া মাহিমিশামুরাদলিড বিনোদনসাইকো থ্রিলারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT